AB Live News
বিপিন-এজেজারির গোলে জয় ইস্টবেঙ্গলের
আশঙ্কাই সত্যি হল। ওড়িশার বিপক্ষে প্রথম একাদশে সুযোগ পেলেন না আনোয়ার আলি। গত ম্যাচে চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গলের নির্ভরযোগ্য ডিফেন্ডার। তাঁর জায়গায় নামেন মহম্মদ রাকিপ। একইসঙ্গে ৬৭ মিনিট বেঞ্চেই রইলেন ইউসেফ এজেজারি। চলতি মরসুমে সাতটি গোল করেছেন তিনি। কিন্তু তাঁকে ছাড়াই দল সাজান অস্কার ব্রুজো। শেষ পর্যন্ত বিপিন সিং ও এজেজারির জোড়া গোলে জিতে শীর্ষে থাকা মোহনবাগানের সঙ্গে ব্যবধান কমাল লাল-হলুদ শিবির।
রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ যুবভারতীর বদলে অনুষ্ঠিত হয় গোয়ায়। সেই মাটিতেই এফসি গোয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে সুপার কাপ জয়ের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল তাদের। যদিও ওড়িশার বিপক্ষে প্রথম থেকেই আক্রমণাত্মক ছন্দে শুরু করে লাল-হলুদ ব্রিগেড।
প্রতিপক্ষের নড়বড়ে ডিফেন্সের সুযোগ নিয়ে একের পর এক শট নেন পিভি বিষ্ণু, অ্যান্টন সজবার্গরা। এরই মধ্যে ১১ মিনিটে বিপিনয়ের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। লেফট উইং থেকে বিষ্ণু লো ক্রস রাখেন বক্সে। সেই বল ধরে ফাঁকায় ফিনিশ করলেন বিপিন। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন নন্দকুমার। প্রথমার্ধ শেষের কয়েক মিনিট আগে সুযোগ নষ্ট করে বসেন এডমুন্ড লালরিন্ডিকা। প্রথমার্ধ শেষে স্কোর দাঁড়ায় ১-০।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের চেহারাটা তেমন বদলায়নি। বল দখল রেখে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ক্লডিয়াস সরণির ক্লাব। তবে ৬১ মিনিটে দলকে সমতায় ফেরানোর সুযোগ ছিল রহিম আলির সামনে। তবে একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয় শট। আট মিনিট পর ব্যবধান বাড়ান এজেজারি। বক্সে ঢুকে জেরির নেওয়া শট বাঁচিয়ে দেন ওড়িশার গোলকিপার। ফিরতি বল পেয়ে ফাঁকায় গোল করলেন তিনি। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ইউসেফ। ফলে ৩ গোলের ব্যবধানে জিতে ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এল ইস্টবেঙ্গল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

