Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে ম্যান ইউ

0 49,765,384

ইংলিশ প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ এক জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা আরও উজ্জ্বল করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সোমবার মধ্যরাতে ২-১গোলের ব্যবধানে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। জয়ের ফলে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে রেড ডেভিলরা।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামে ইউনাইটেড। বল দখল ও দ্রুত পাসিং ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখে তারা। ১১ মিনিটেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় ম্যান ইউ। অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের নেওয়া কর্নার থেকে হ্যারি ম্যাগুয়ের হেড করেন। সেই বল গোলবারে লেগে ফিরে এলে দ্রুত প্রতিক্রিয়ায় জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। গোল করার পর তাঁর উদযাপন ছিল দেখার মতো. যা গ্যালারিতে উপস্থিত সমর্থকদের উচ্ছ্বাসে ভরিয়ে তোলে। গোল হজমের পর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় ব্রেন্টফোর্ড। বিশেষ করে ইগর থিয়াগো কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত কাজে লাগাতে ব্যর্থ হন। অন্যদিকে, ইউনাইটেডের গোলকিপার সেনে ল্যামেন্স দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষের আক্রমণ বারবার রুখে দেন। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। ৪৩ মিনিটে দ্রুত আক্রমণে বল নিয়ে এগিয়ে যান তরুণ উইঙ্গার আমাদ দিয়ালো। পরে নিখুঁত টাইমিংয়ে দেওয়া পাস থেকে সহজেই গোল করেন বেঞ্জামিন শেশকো। এই গোল ইউনাইটেডকে মানসিক ভাবে আরও এগিয়ে দেয় এবং প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে সর্বোচ্চ চেষ্টা চালায় ব্রেন্টফোর্ড। আক্রমণের ধার বাড়িয়ে একের পর এক সুযোগ তৈরি করে তারা। ড্যাঙ্গো ওয়াত্তারের একটি হেড পোস্টে লেগে ফিরে আসে। যা ইউনাইটেডের জন্য বড়ো সতর্কবার্তা ছিল। এরপরও প্রতিপক্ষের গোলমুখে চাপ বজায় রাখে তারা।

অবশেষে ম্যাচের ৮৭ মিনিটে গোল পায় ব্রেন্টফোর্ড। দূরপাল্লার দুর্দান্ত এক শটে গোল করেন মাথিয়াস জেনসেন। এতে ম্যাচে উত্তেজনা ফিরে আসে এবং শেষ কয়েক মিনিটে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। তবে শেষ পর্যন্ত ইউনাইটেডের রক্ষণ ভাগ দৃঢ় থেকে জয় নিশ্চিত করে। জয়ের ফলে ৬১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ তিনে নিজেদের অবস্থান ধরে রেখেছে ইউনাইটেড। নতুন নিয়ম অনুযায়ী শীর্ষ পাঁচ দল সরাসরি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের সুযোগ পাবে। ফলে ইউনাইটেডের জন্য লক্ষ্য এখন অনেকটাই বাস্তবসম্মত। কাসেমিরো তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন। অন্যদিকে, ব্রুনো ফার্নান্দেজের ধারাবাহিকতা দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে দল বর্তমানে এক নতুন ছন্দে রয়েছে। যা সমর্থকদের মাঝে আশার সঞ্চার করেছে। লিগের বাকি ম্যাচগুলোতেও এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে আগামী মরসুমে ইউরোপের সেরা মঞ্চে ইউনাইটেডের প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা মাত্র।

ম্যাচ শেষে মিকেল ক্যারিক বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের জন্য যোগ্যতা অর্জন করা এক জিনিস, কিন্তু আমাদের খুব বেশি উদযাপন করা উচিত নয়। সত্যিই মরসুমটা আরও ভালো অবস্থানে শেষ করতে চাই। এর জন্য আমাদের উপরের স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে এবং আরও বেশি পয়েন্ট অর্জন করতে হবে। যদিও পরবর্তী পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেই ম্যান ইউয়ের জন্য মরসুম শেষ হয়ে যায় না। আমরা খুব ভালো অবস্থানে আছি। তবে এখনও অনেক কাজ বাকি আছে।’

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper