Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

চেন্নাইয়ের বিরুদ্ধে জয় সানরাইজার্সের

0 5,439,871,576

শুরু থেকে ছিল ছন্দহীন। তিন ম্যাচ পরে জয়ের মুখ দেখে চেন্নাই সুপার কিংস। অবশেষে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে। একই পরিস্থিতি ঈশান কিসানের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদের। পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। শনিবার মুখোমুখি হয় দুই দল। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড।

ওপেনিংয়ে ব্যাট হাতে শুরু থেকেই ঝড় তোলেন অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। প্রথম পাঁচ ওভারে ৬৩ রানের ইনিংস খেলেন তারা। একই সঙ্গে মাত্র ১৫ বলে অর্ধ শতরান করেন বিশ্বকাপ জয়ী ব্যাটার। তবে ষষ্ঠ ওভারে পঞ্চম বলে প্রথম ধাক্কা খায় হায়দরাবাদ। মুকেশ চৌধুরীর বলে উইকেট হারান হেড (২৩)। তাঁর পরের বলেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক ঈশান (০)। এরপর অভিষেককে সঙ্গ দেন হেনরিখ ক্লাসেন।

অষ্টম ওভারের জেমি ওভারটনের বলে খেলতে গিয়ে উইকেটের পিছনে থাকা সঞ্জু স্যামসনের হাতে ধরা দেন অভিষেক (৫৯)। এছাড়া ক্লাসেন (৩৯ বলে ৫৯), নীতীশ কুমার রেড্ডি (৮ বলে ১২), সালিল অরোরা (১০ বলে ১২) ও ৬ রানে অপরাজিত শিভাঙ্গ কুমার।

বল হাতে তিনটি উইকেট নেন ওভারটন এবং দু’টি মুকেশ। একটি করে অংশুল কম্বোজ ও গুরজপনীত। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ১৯ ওভারে হায়দরাবাদের রান ৭ উইকেটে ১৮৭। উল্লেখ্য, এদিনের ম্যাচেও আশাহত হয় চেন্নাইয়ের সমর্থকরা। কারণ বেঞ্চেই ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

জবাবে চেন্নাইক ৮ উইকেটে ১৮৪ রানে বেঁেধ রাখেন সানরা। সিএসকের হয়ে ম্যাথু শর্ট সর্বোচ্চ ৩৪ রান করেন। ব্রেভিস এবং সঞ্জু ছাড়া বাকি সকলেই দু’অঙ্কের মুখ দেখেন। তবুও জেতা হয়নি তাদের। আবারও হারের বৃত্তে ঢুকে পড়ে চেন্নাই।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper