Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বউয়ের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন’! এসএসকেএমের ওপিডি টিকিট ঘিরে চাঞ্চল্য

0 858

শ্রীতমা ব্যানার্জী : ‘গতরাতে স্ত্রী কামড়ে দিয়েছে’—ক্লিনিক্যাল নোটে এমনই লেখা। তার নীচেই চিকিৎসকের পরামর্শ, ‘বউয়ের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।’ সরকারি হাসপাতালের একটি ওপিডি টিকিটের এমনই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর চর্চা।ভাইরাল হওয়া ওই টিকিটটি এসএসকেএম হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের ওপিডি -এর বলে দাবি করা হয়েছে। টিকিটে রোগীর সমস্যার বিবরণ হিসেবে স্ত্রীর কামড়ের কথা উল্লেখ রয়েছে। আর তার পরেই লেখা হয়েছে এমন একটি পরামর্শ, যা দেখে অনেকেই অবাক। তবে সত্যিই কি কোনও চিকিৎসক এমন পরামর্শ দিয়েছিলেন? নাকি ভাইরাল হওয়া টিকিটটি সাজানো? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। বিষয়টি সামনে আসার পর টিকিটটির সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না। সূত্রের খবর, ভাইরাল হওয়া নথিটি নিয়ে বিস্তারিত তদন্তের জন্য শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ।একদিকে চিকিৎসকের পরামর্শের ভাষা নিয়ে প্রশ্ন, অন্যদিকে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নথি কীভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল—দুই দিকই এখন আলোচনায়। ভাইরাল ছবিটি ঘিরে ইতিমধ্যেই নানা মন্তব্য শুরু হয়েছে। তবে টিকিটটি আসল না নকল, এবং সেখানে লেখা পরামর্শ সত্যিই কোনও চিকিৎসকের দেওয়া কি না—তার নির্ভরযোগ্য উত্তর মিলবে তদন্তের পরেই। ভাইরাল ছবির সত্যতা নিয়ে প্রশ্ন, তদন্তে এবার পুলিশ—এসএসকেএমের ওপিডি টিকিট ঘিরে রহস্য আরও ঘনীভূত।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper