Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

শূন্য থেকে শিখরে! কোবিন্দের জীবনসংগ্রামের কাহিনি প্রকাশ করলেন মোদী

0 4,765,375

শ্রীতমা ব্যানার্জী :  নয়াদিল্লিতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী ‘Triumph of the Indian Republic: My Life, My Struggles’ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বইটিতে রামনাথ কোবিন্দের শৈশব থেকে শুরু করে তাঁর সংগ্রাম, সাফল্য, দীর্ঘ রাজনৈতিক জীবন এবং ভারতের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা উঠে এসেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের পরামর্শ তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাঁর আত্মজীবনী থেকে কোবিন্দের জীবন, ব্যক্তিত্ব ও জনসেবার নানা দিক জানা যাবে। একইসঙ্গে এই বই ভারতীয় গণতন্ত্র ও সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ উত্তরাধিকার হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। মোদী আরও বলেন, রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেওয়ার পরেও রামনাথ কোবিন্দ সক্রিয়ভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করে চলেছেন। ‘এক দেশ, এক নির্বাচন’-এর মতো বিষয়েও তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মকে রামনাথ কোবিন্দের জীবনসংগ্রাম তাঁর নিজের লেখার মাধ্যমে জানার এবং তাঁর অভিজ্ঞতা ও ভাবনা পড়ার আহ্বান জানান মোদী। তাঁর কথায়, মহাত্মা গান্ধী, বাবাসাহেব আম্বেদকর, জ্যোতিবা ফুলে ও সাবিত্রীবাই ফুলের মতো মনীষীরা এমন এক ভারতের স্বপ্ন দেখেছিলেন, যেখানে সমাজের দরিদ্র ও পিছিয়ে থাকা মানুষও দেশের সর্বোচ্চ পদে পৌঁছতে পারেন। রামনাথ কোবিন্দের মতো ব্যক্তিত্বরা নিজেদের কঠোর পরিশ্রম ও যোগ্যতার মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যদিকে, অনুষ্ঠানে রামনাথ কোবিন্দ বলেন, রাজনীতি শুধুমাত্র ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, বরং দেশের সেবা করার একটি উপায়। তিনি শিক্ষার গুরুত্বের কথাও তুলে ধরে বলেন, শিক্ষা মানুষের সামনে অসংখ্য সম্ভাবনার দরজা খুলে দেয় এবং জীবনে নতুন দিশা ও সুযোগ তৈরি করে।

প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রসঙ্গ তুলে কোবিন্দ বলেন, বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মানুষ মাথার উপর ছাদ পেয়েছেন। তাঁর আত্মজীবনীতে ব্যক্তিগত জীবন থেকে জনজীবনের দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতা ও উপলব্ধি তুলে ধরা হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper