Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

হাওড়ার ঘুসুড়িতে রাখীর গোডাউনে বিধ্বংসী আগুন

0 79,832,238

হাওড়ার ঘুসুড়িতে শ্রীহনুমান জুটমিলের গোডাউনে ভয়াবহ আগুন। প্যাকিং বক্স সমেত রাখী’র গোডাউন ছিল এটি। শুক্রবার ভোররাতে ওই ঘটনা ঘটে। দমকল সূত্রে জানা গেছে, ওই জুটমিলের ২৫নং গোডাউনে এদিন ভোররাত ৩-১৫ নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়ে প্রথমে লিলুয়া ফায়ার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন আসে। এরপর আগুন নেভাতে আরও বেশ কয়েকটি ইঞ্জিন আনা হয়। শেষ পাওয়া খবর পর্যন্ত পাঁচটি দমকলের ইঞ্জিন এবং ২টি পাম্পের সাহায্যে গঙ্গা থেকে জল তুলে আগুন নেভানোর কাজ চলছে। সকাল সাতটা অব্দি জানা গেছে আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। দমকলের দাবি, ওই গোডাউনে আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিলনা। তবে ওই গোডাউনে কেউ না থাকায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। হাওড়া ফায়ার স্টেশনের ডিভিশনাল ফায়ার অফিসার ইনচার্জ রাজা ভট্টাচার্য বলেন, এখানে রাখী তৈরি করা হতোনা। তবে এই গোডাউনে প্রচুর পরিমাণে প্যাকিং বক্সে রাখী মজুত ছিল। দমকল সময়মতো এসে পৌঁছানোর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গঙ্গা থেকে পাম্পের সাহায্যে জল তুলে আগুন নেভানো হয়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper