Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মাত্র ২১ বছরেই তিন সন্তানের মা শ্রীলীলা! কেন এত দিন এই সত্য গোপন রেখেছিলেন ‘পুষ্পা ২’ নায়িকা?

0 967,460,934

রূপসা দাস: পর্দায় তাঁর নাচের ছন্দে কুপোকাত আট থেকে আশি। অল্লু অর্জুনের সঙ্গে ‘কিসিক’ গানে তাঁর হিল্লোল এখন নেটপাড়ার হট টপিক। কিন্তু গ্ল্যামার আর লাইমলাইটের আড়ালে দক্ষিণি অভিনেত্রী শ্রীলীলার জীবনে রয়েছে এক অন্যরকম মাতৃত্বের গল্প। মাত্র ২৪ বছর বয়সেই তিনি তিন কন্যাসন্তানের মা, অথচ তিনি অবিবাহিতা। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের এই বড় সত্যটি প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।
              যেভাবে শুরু এই সফর
শ্রীলীলার মাতৃত্বের এই সফর শুরু হয়েছিল আজ থেকে তিন বছর আগে, যখন তাঁর বয়স ছিল মাত্র ২১। অভিনেত্রী জানিয়েছেন, ২০১৯ সালে নিজের প্রথম ছবি ‘কিস’ (Kiss)-এর শ্যুটিং চলাকালীন তিনি একটি অনাথ আশ্রমে গিয়েছিলেন। সেখানেই তাঁর দেখা হয় গুরু এবং শোভিতা নামে দুই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুর সঙ্গে। প্রথম দেখাতেই ওই শিশুদের প্রতি এক অদ্ভুত মায়া অনুভব করেন অভিনেত্রী। তড়িঘড়ি সিদ্ধান্ত নেন তাদের দত্তক নেওয়ার। সমাজের তোয়াক্কা না করেই বিয়ের আগে দুই সন্তানের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। এরপর ২০২৫ সালে আরও একটি কন্যাসন্তানকে দত্তক নেন অভিনেত্রী।
     কেন গোপন রেখেছিলেন এই খবর?
দীর্ঘদিন এই খবরটি কেন আড়ালে রেখেছিলেন, সেই প্রশ্নের উত্তরে শ্রীলীলা জানান, বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত হওয়ায় তিনি ঢাকঢোল পেটাতে চাননি। তাঁর কথায়, “আমি ওদের সঙ্গে থাকি না ঠিকই, কিন্তু ওদের সবরকম যত্নের ব্যবস্থা নিশ্চিত করেছি। প্রথমে কাউকে জানাতে চাইনি, কিন্তু যে আশ্রম থেকে ওদের দত্তক নিয়েছি, তাঁরাই আমাকে অনুরোধ করেন বিষয়টি প্রকাশ্যে আনতে। তাঁদের মতে, আমার এই উদ্যোগ দেখলে অন্যরাও অনাথ শিশুদের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত হবেন।” গত বছর নিজের জন্মদিনে প্রথমবার সন্তানদের পরিচয় সকলের সামনে আনেন তিনি।
      ব্যক্তিগত জীবনের টানাপোড়েন
শ্রীলীলার ব্যক্তিগত জীবনও কম চর্চিত নয়। বেঙ্গালুরুর বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্বর্ণলতার মেয়ে শ্রীলীলা। শোনা যায়, শিল্পপতি শুভকর রাও সুরপানেনির সঙ্গে তাঁর মায়ের বিচ্ছেদের পর শ্রীলীলার জন্ম। কেরিয়ারের শুরুতে নিজের নামের সঙ্গে সুরপানেনি পদবি ব্যবহার করলেও পরবর্তীতে শিল্পপতি এবং অভিনেত্রী—উভয়েই সেই সম্পর্ক অস্বীকার করেন।
পর্দার ‘ডান্সিং কুইন’ যে বাস্তব জীবনে এমন এক মানবিক হৃদয়ের অধিকারী, তা জেনে প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগী থেকে শুরু করে গোটা চলচ্চিত্র দুনিয়া।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper