Khabor Ekhon
জমির লোভে ভাইকে খুনের চেষ্টা, গুরুতর জখম যুবক

পারিবারিক জমি নিয়ে বিবাদ সন্তু প্রামাণিক ও তার জেঠতুতো দাদা বিশ্বজিৎ প্রামাণিকের সঙ্গে। সেই কারণেই ভাইকে আগ্নেয়াস্ত্র ও লোহার রড দিয়ে মারধর করার অভিযোগ ওঠে দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ থানার পূর্ব খেজুরবেড়িয়া এলাকায়। গুরুতর আহত সন্তু হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার সূত্রে খবর, সন্তু বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন। মাঝ রাস্তাতেই তাঁর দাদা বিশ্বজিৎ প্রামাণিক-সহ আরও তিনজন রাস্তা আটকায়। এরপর চারজন মিলে সন্তুকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। সন্তুর চিৎকার শুনে ছুটে আসেন এলাকার লোকজন। সঙ্গে সঙ্গেই বিশ্বজিৎ ও তার সঙ্গীরা পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় সন্তুকে উদ্ধার করেন। এরপর সকলে মিলে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই আপাতত চিকিৎসা চলছে যুবকের। সন্তু ও তাঁর পরিবার পুলিশের কাছে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, জমি নিয়ে বিবাদ হয়েই থাকে। কিন্তু তার জেরেই ভাই-দাদার মধ্যে এই হামলার ঘটনা সত্যি ভয়ানক।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

