Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ক্লাস ওয়ানের ছাত্রীকে বেধড়ক মার! অভিযোগ গৃহশিক্ষিকার বিরুদ্ধে

0 3,892,202

পড়ানোর নামে বাঁশের বেত দিয়ে বেধড়ক মারধর ক্লাস ওয়ানের ছাত্রীকে। অভিযোগ উঠল এক গৃহশিক্ষিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দোগাছি এলাকায়। কিশোরীর গোটা শরীরে মারের দাগ লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার রাতে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে এদিন রাতেই বালুরঘাট থানায় ২৪ বছরের ওই গৃহশিক্ষিকার নামে লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। অভিযোগ গ্রহণের সঙ্গে সঙ্গেই তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। কিন্তু ঘটনার পর থেকে অভিযুক্ত গৃহশিক্ষিকার ফোন বন্ধ।

স্থানীয় একটি বেসরকারি স্কুলে ক্লাস ওয়ানের ছাত্রী সে। গত দেড় বছর ধরে ওই গৃহশিক্ষিকা তাকে ও তার দিদিকে পড়াতেন। রোজকার মতো বৃহস্পতিবার বিকেলেও তিনি পড়াতে এসেছিলেন। তখন কেউ বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই তাকে বেধড়ক মারধর করা হয়। শিক্ষিকার এই কাণ্ড দেখে ভয়ে চুপ ছিল তার দিদিও।

এরপর পরিবারের সদস্যরা বাড়িতে ফিরলে মেয়েদের মুখে জানতে পারেন ঘটনাটি। তখনও ওই ছাত্রীর পিঠ, হাত, কপাল, পায়ে মারের দাগ রয়েছে। এমনকি লাঠির আঘাতে হাত ও পায়ের কিছুটা অংশ কেটে গেছে।

স্থানীয় সূত্রে খবর, ওই গৃহশিক্ষিকা একটি বেসরকারি স্কুলে শিক্ষিকা হিসেবে কাজ করেন। এর আগেও বেশ কয়েকজন নাবালক ও নাবালিকাকে মারধর করার অভিযোগ উঠেছিল ওই গৃহশিক্ষিকার বিরুদ্ধে৷ কিন্তু কী করে তিনি এই অমানবিক কাজ করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper