Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

চলন্ত ট্রেনেই পুত্রসন্তানের জন্ম দিলেন মহিলা

0 564,809

এ যেন একেবারে সিনেমার মতো! চলন্ত ট্রেনের কামরাতেই সুস্থ সন্তানের জন্ম দিলেন মুর্শিদাবাদের এক মহিলা! প্রসব যন্ত্রণা নিয়ে বৃহস্পতিবার বিকেলে তিনি মায়ের সঙ্গে আজিমগঞ্জ–কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনে ওঠেন কাটোয়া হাসপাতালের উদ্দেশ্যে। মাঝপথে কেতুগ্রামের শিবলুন স্টেশনের কাছে ট্রেনের ভিতরেই এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি। কাটোয়া স্টেশনে ট্রেনটি পৌঁছলে জিআরপি কর্মীরা ওই মহিলা এবং তাঁর সদ্যোজাতকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মা এবং সন্তান দু’জনেই সুস্থ রয়েছে বলে খবর।

জানা গিয়েছে, প্রসূতির নাম সুন্দরী বিবি। তিনি মুর্শিদাবাদ জেলার সালার থানায় এলাকার বাসিন্দা আলিম আনসারির স্ত্রী। কর্মসূত্রে আলিম আনসারি কেরলে থাকেন। পেশায় রাজমিস্ত্রি। বৃহস্পতিবার সুন্দরী তাঁর মা আসমাতারা বিবির সঙ্গে কাটোয়া হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সুন্দরী বিবি এর আগেও দুই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এটি তাঁর তৃতীয় সন্তান।

আসমাতারার দাবি, তাঁর মেয়ে যখন প্রসব বেদনা ভোগ করছিলেন, সেই সময় ট্রেনের কামরায় যাঁরা ছিলেন প্রত্যেকেই তাঁদের সাহায্য করেছেন। ট্রেন স্টেশনে পৌঁছানোর পর জিআরপির তৎপরতায় তাঁর মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ-বিষয়ে কাটোয়ার জিআরপি ওসি তন্ময় পুরকাইত দাবি করেন, জিআরপির পক্ষ থেকে তৎপরতার সঙ্গে ওই প্রসূতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, ট্রেনের মধ্যে সন্তান জন্মানোর খবর জিআরপির মাধ্যমে পেয়েছেন আলিম আনসারি। স্ত্রী সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন খবর পেয়ে তিনি ভীষণ খুশি।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper