Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পরীক্ষা দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনা, আহত ৩

0 8,906,566

মৈনাক অধিকারী : উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে আহত তিন পরীক্ষার্থী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার মানকুড়ি এলাকায়। তিন পরীক্ষার্থীই শালবনির খান্দিবাঁধ কোকিলমণি হাইস্কুলের ছাত্র। তাঁরা বাইকে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। খবর পেয়ে শালবনি থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পুলিশ তিন পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র পৌঁছে দেয়।

জানা গিয়েছে, আহত পরীক্ষার্থীদের নাম মিঠুন সিং, শিবম বাগ, উজ্জ্বল পাতর। মঙ্গলবার সকাল প্রায় সাড়ে ন’টা নাগাদ বাইকে চেপে তিন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তাঁরা মানকুড়ি এলাকায় পৌঁছতেই বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাইক নিয়ে তিনজনই রাস্তায় উল্টে পড়ে যান। দ্রুত ছুটে আসে স্থানীয়রা। তাঁরাই তৎপরতার সঙ্গে খবর দেন পুলিশে।

জখম পরীক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শিবম এবং উজ্জ্বল পুলিশের সহায়তায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছয়। মিঠুন গুরুতর আহত হওয়ায় প্রথমে হাসপাতাল থেকেই তাঁর পরীক্ষার ব্যবস্থা করা হয়। তবে পরবর্তী সময়ে পুলিশ তাঁকেও পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়।

ঘটনায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের জেলা মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক রামজীবন মান্ডি দাবি করেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। পরীক্ষার্থীদের বাইকে চেপে পরীক্ষা না দিতে না আসাই উচিত। তাঁদের কপাল ভালো তাই বড় দুর্ঘটনা ঘটেনি। তবে সংসদের তরফে পুলিশকে সব রকমের সহযোগিতা করা হয়েছে বলে তাঁর দাবি।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper