Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

হলিউডে কি ব্রাত্য প্রিয়াঙ্কা? মিলানের ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক

0 4,390,812,865

রূপসা দাস: গ্ল্যামার দুনিয়ার কেন্দ্রবিন্দু এখন ইতালির মিলান। সেখানেই একটি নামী ব্র্যান্ডের অনুষ্ঠানে হাজির ছিলেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে ছিলেন হলিউড অভিনেত্রী অ্যানি হ্যাথওয়ে এবং পপ তারকা ডুয়া লিপা। কিন্তু সেই অনুষ্ঠানের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। নেটনাগরিকদের একাংশের দাবি, আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াঙ্কাকে কি তবে উপেক্ষা করা হচ্ছে?

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা হলিউড তারকাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু উল্টো দিক থেকে সেভাবে সাড়া মিলছে না। বিশেষ করে গায়িকা ডুয়া লিপা প্রিয়াঙ্কাকে এড়িয়ে গিয়েছেন বলে দাবি করেছেন অনেকে। এই ভিডিওর নিচে নেতিবাচক মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, “প্রিয়াঙ্কাকে কেউ ওঁর ‘অওকাত’ বুঝিয়ে দাও, হলিউড ওকে পাত্তাই দিচ্ছে না।” আবার কেউ দাবি করেছেন, বিদেশের মাটিতে ভারতীয় তারকাদের আজও সেভাবে সাদরে গ্রহণ করা হয় না।

তবে নিন্দকদের এই আক্রমণের বিরুদ্ধে সরব হয়েছেন অনেক অনুরাগী ও নেট-প্রভাবী। একজন জনপ্রিয় নেট-প্রভাবী কড়া ভাষায় জানিয়েছেন, ভারতীয় চিত্রশিকারিরা ভিউ বাড়ানোর জন্য প্রিয়াঙ্কার নাম ব্যবহার করেন, অথচ সুযোগ পেলেই তাঁকে ছোট করতে ছাড়েন না। তাঁর বক্তব্য, “একজন ভারতীয় বিদেশে গিয়ে সফল হলে আমাদের গর্বিত হওয়া উচিত। প্রিয়াঙ্কা বিশ্বজুড়ে সমাদৃত, অথচ নিজের দেশেই তিনি সবচেয়ে বেশি সমালোচনার শিকার হন। এটা আমাদের হীনম্মন্যতার পরিচয়।”

মজার বিষয় হল, সরাসরি কোনও মন্তব্য না করলেও সেই নেট-প্রভাবীর ভিডিওটিতে ‘লাইক’ দিয়েছেন স্বয়ং প্রিয়াঙ্কা চোপড়া। অর্থাৎ, সমালোচকদের উপযুক্ত জবাব দেওয়ার ক্ষেত্রে তিনি ওই প্রভাবীর বক্তব্যের সঙ্গেই সহমত পোষণ করেছেন। পরোক্ষভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন, এই ধরণের নেতিবাচক প্রচারকে তিনি আমল দিতে নারাজ।

বিতর্ক যখন তুঙ্গে, তখনই অনুষ্ঠানের আরও কিছু ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ডুয়া লিপা ও অ্যানি হ্যাথওয়ের সঙ্গে বেশ খোশমেজাজেই আড্ডা দিচ্ছেন পিগি চপস। অস্কারের মঞ্চ সঞ্চালনা থেকে শুরু করে হলিউডের বড় প্রজেক্টে কাজ— প্রিয়াঙ্কা যে নিজের জায়গা শক্ত করে নিয়েছেন, তা বলাই বাহুল্য। আপাতত নিন্দকদের মুখ বন্ধ করতে তাঁর ‘লাইক’ই যথেষ্ট বলে মনে করছেন ভক্তরা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper