Khabor Ekhon
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই চারটি বসতবাড়ি! সর্বস্ব হারিয়ে পথে পরিবার

বৃহস্পতিবার বিকেলে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার অন্তর্গত জয়গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই বিধ্বংসী আগুনের জেরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে চারটি বসতবাড়ি। এমনকি আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে গ্যারেজের ভিতরে থাকা মোটরবাইক। পুড়ে গিয়েছে প্রচুর মূল্যবান যন্ত্রাংশও।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে জয়গ্রামের একটি বাড়িতে হঠাৎই আগুনের ঝলক দেখতে পান এলাকার বাসিন্দারা। ঘিঞ্জি এলাকা হওয়ায় নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলিতে। এলাকার লোকজনই প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। বালতি করে জল ও বালি নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে চারটি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন সঙ্গে মিনাখাঁ থানার পুলিশও। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কান্নায় ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। তাঁরা জানিয়েছেন, ঘরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, জামাকাপড় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এমনকি বাড়িতে থাকা মোটরবাইক ও চাষবাসের কাজের জন্য ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশও পুরোপুরি পুড়ে গেছে। প্রাথমিক অনুমান, সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার সম্পত্তি ভস্মীভূত হয়েছে। তবে দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

