Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

৫০ লক্ষ টাকা জরিমানা পাক ক্রিকেটারদের!

0 986,356

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের গণ্ডি টপকালেও, আর বেশি দূর এগোতে পারেনি পাকিস্তান। সুপার এইট থেকেই বিদায় নিতে হয়েছে সলমন আলি আঘাদের। আর দলের এই ব্যর্থতায় বেজায় চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। খারাপ খেলার জন্য বোর্ডের শাস্তির মুখে সলমন-বাবর আজমরা।

বিশ্বকাপ দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লক্ষ টাকা করে জরিমানা করেছে পিসিবি। গত ১৫ ফেব্রুয়ারি ভারতের কাছে হারের পরেই এই সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু অপেক্ষা করেছিল, যদি দল ঘুরে দাঁড়িয়ে ভালো কোনও পারফরম্যান্স দেয় তার। পাকিস্তান সেমিফাইনালে উঠলে হয়তো শাস্তি দেওয়া হত না। কিন্তু সেটা না হওয়ায় শাস্তি দিয়েছে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড।

সাধারণত, কোনও দল প্রতিযোগিতায় সফল হলে সে দেশের ক্রিকেট বোর্ড আর্থিক পুরস্কার দেয় ক্রিকেটারদের। তাই ব্যর্থ হওয়ায় জরিমানা করা হয়েছে পাক ক্রিকেটারদের। বিশ্বকাপের এই পারফরম্যান্সের মূল্যায়ন করা হবে বলেও জানানো হয়েছে। সলমনের অধিনায়কত্বে খুশি নয় বোর্ড। বাবর আজম, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদির পারফরম্যান্সও প্রশ্নের মুখে। পাকাপাকি ভাবে তিন সিনিয়র ক্রিকেটারকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তবে পাক বোর্ডের এই শাস্তির নির্দেশ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। পাক ওপেনার সাহিবজাদা ফারহান ছয় ম্যাচে ৩৮৩ রান করেছেন। বিশ্বকাপে সর্বাধিক রানের তালিকায় সকলের উপরে তিনি। দু’টি শতরান করেছেন। ১৮টি ছক্কা মেরেছেন। দল ব্যর্থ হলেও ফারহান নিজের দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানের যেটুকু সাফল্য তার নেপথ্যে এই ওপেনার। তাহলে বাকিদের খারাপ খেলার দায় তাঁকেও কেন নিতে হবে?

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ফারহান ছাড়া বাকি সকলকে দায়ী করেছেন সলমন। তিনি জানিয়েছেন, দায়িত্ব নিয়ে খেলতে পারেননি সিনিয়র ক্রিকেটাররা। ব্যাটিং-বোলিং সব বিভাগেই ব্যর্থ তাঁরা। দলে কিছু বদলের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তিনি। এবার সেই অনুযায়ী কড়া পদক্ষেপ নিতে চলেছে নকভির পিসিবি।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper