Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২

0 34,675

শিবরাত্রির দিনেও যেন যমের নজর থেকে রেহাই পেলেন না দুই ব্যক্তি! ফের রক্তাক্ত ঘটনার কালো ছায়া পড়ল খাস কলকাতায়! রবিবার রাতে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে যুবক ও যুবতীর। ঘটনাটি ঘটেছে, জোকা মেট্রোর কাছে ঠাকুরপুকুর ইএসআই হাসপাতালের মেইন গেটের কাছে। মৃতেরা অঞ্জন সাধুখাঁ (৩০) ও প্রিয়া দাস (৩৫)। স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত অবস্থায় তাঁদের বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন ঠাকুরপুকুর থানার পুলিশ।

জানা গিয়েছে, ওই যুবক-যুবতী দু’জনেই ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা। প্রিয়া দাস বিবাহিত ছিলেন। রবিবার রাতে তাঁরা বাইকে চেপে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তবে তাঁদের গন্তব্য কোথায় ছিল তা অজানা রয়েছে। ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, বাইকটির গতি স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। যার জেরে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। ঠিক সেই সময় পিছন থেকে অত্যন্ত দ্রুত গতিতে আসা একটি পণ্যবাহী ট্রাক ওই যুবক-যুবতীকে পিষে দিয়ে পালিয়ে যায়। রবিবার রাত প্রায় ১১টা ১০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।

এলাকাবাসীদের অভিযোগ, যত দিন যাচ্ছে ডায়মন্ড হারবার রোডটি যেন বিপজ্জনক হয়ে উঠছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কোনও কোনও পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হচ্ছে পথচারীদের। আবার কখনও দুর্ঘটনায় গুরুতর জখম হচ্ছেন যাত্রীরা। তবে ইতিমধ্যে ঘাতক ট্রাকটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তদন্তের সুবিধার্থে পুলিশ প্রশাসন ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখবে বলে খবর।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper