Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

জঙ্গলের নির্জন জায়গা থেকে উদ্ধার মহিলার অর্ধদগ্ধ শরীর

0 5,672

 পারিবারিক কলহের জেরে শেষ করলেন জীবন। জঙ্গলের নিস্তব্ধ জায়গায় গিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। সোমবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে বাঁকুড়ার রাইপুর এলাকায়। মৃতার নাম অলকা কদমা (৫৬)। বাড়ি রাইপুর থানার বেঘুয়া গ্রামে। পুলিশ অর্ধদগ্ধ দেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

মটগোদা লাগোয়া জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে থেকে হঠাৎই কোনও একটা কিছু নজরে পড়েছিল স্থানীয় কয়েকজনের। এরপর কাছে গিয়ে পাতা সরিয়ে দেখতেই বেরিয়ে পড়ে এক অর্ধদগ্ধ দেহ। আরও খতিয়ে দেখলে বোঝা যায় সেটি এক গৃহবধূর আধপোড়া শরীর। স্থানীয়দের প্রাথমিক অনুমান, ওই গৃহবধূ সকলের নজর এড়িয়ে আত্মহত্যা করার জন্য জঙ্গলের নির্জন জায়গায় যান। এরপর হয়তো নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ওই দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

মৃতার পরিবার জানায়, সোমবার পারিবারিক কোনও কারণ নিয়ে ছেলের বউয়ের সঙ্গে কথাকাটি হয় অলকার। এরপরই তিনি কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তাঁর কোনও খবর পাননি পরিবারের সদস্যরা। পুলিশ মারফত পরিবারের কাছে খবর এলে থানায় গিয়ে দেহটি শনাক্ত করে পরিবারের লোকজন।

এই ঘটনা কি সত্যিই আত্মহত্যা নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper