AB Live News
একসময় মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হরমীতই এখন আমেরিকার বড়ো ভরসা

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচেই তারকাখচিত লাইন আপে কাঁপুনি ধরিয়ে দেন মার্কিন বোলাররা। যার মধ্যে দু’টি মূল্যবান উইকেট নেন হরমীত সিং। এবার সামনে পাকিস্তান। সেই ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। জন্মসূত্রে ভারতীয়। কিন্তু বর্তমানে আমেরিকার হয়ে বিশ্বকাপ খেলছেন। কিন্তু বেশ কিছু বছর আগে মুম্বই পুলিশ গ্রেপ্তার করেছিল হরমীতকে। আন্ধেরি স্টেশনে গাড়ি নিয়ে ঢুকে পড়েছিলেন বলে।
মুম্বইয়ে জন্ম হরমীতের। বাঁহাতি স্পিনার ২০১২ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন। মুম্বইয়ের ‘ময়দান’ ক্রিকেটের পরিচিত মুখ ছিলেন তিনি। এরপর ২০১৩ সালে আইপিএলে রাজস্থান রয়্যালস দলেও ছিলেন। পরে আমেরিকা চলে যান। ২০২৪ সাল থেকে মার্কিন মুলুকের জার্সিতেই ক্রিকেট খেলছেন। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলের উইকেট নিয়েছেন। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধেও নজরে তিনিই।
সেই সূত্রে অনেকে ফিরে যাচ্ছেন ২০১৭ সালে। যখন তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এরকমই এক ফেব্রুয়ারি মাসের সাত সকালে গাড়ি চালিয়ে আন্ধেরি স্টেশনে ঢুকে পড়েন। তখন প্লাটফর্মে ভালোই ভিড় ছিল। অনেকেই ভয় পেয়ে লাইনে লাফ দেন। ওদিকে হরমীতও গাড়ি নিয়ে রেললাইনের ঠিক সামনে এসে পড়েন। তবে কেউ আহত হননি। এই ঘটনায় জেলেও যেতে হয় হরমীতকে। তার আগেও বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। ২০১৩ সালে আইপিএলের ম্যাচ গড়াপেটা কাণ্ডে হরমীতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে শেষ পর্যন্ত তাঁকে সন্দেহের তালিকা থেকে মুক্ত করা হয়। আমেরিকার হয়ে হরমীত ২২টি ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

