Khabor Ekhon
জাপানে সানায়ে তাকাইচির জয়জয়কার দিল্লির কৌশলগত জয় ও বেজিংয়ের অস্বস্তি

নয়াদিল্লি: জাপানের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় লিখে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরলেন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির (LDP) নেত্রী সানায়ে তাকাইচি। ৪৬৫ আসনের নিম্নকক্ষে তাঁর দল ও জোট একাই ৩১৬টি আসন পেয়েছে, যা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সমান। এই জয়ের ফলে জাপানের অর্থনীতিকে চাঙ্গা করতে তাকাইচি এখন কোনও বাধা ছাড়াই তাঁর কঠোর ব্যবসায়িক ও প্রতিরক্ষা নীতি প্রয়োগ করতে পারবেন।
তাকাইচির এই জয়কে ভারতের জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করছে ‘সাউথ ব্লক’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ভারত-জাপান কৌশলগত সম্পর্কের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, তাকাইচি হলেন প্রয়াত শিনজো আবের যোগ্য উত্তরসূরি, যিনি চিন-বিরোধী শক্ত অবস্থান নিতে পিছপা হন না। তিনি এমনকি আমেরিকাকে বাদ দিয়ে ভারত ও ইউরোপের দেশগুলোকে নিয়ে একটি নতুন নিরাপত্তা জোট গড়ার পক্ষপাতী। তাইওয়ানের প্রতি তাঁর সংহতি এবং ভারতকে ‘গণতান্ত্রিক মিত্র’ হিসেবে অগ্রাধিকার দেওয়া বেজিংয়ের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

