Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর

বাইশ গজের তারকা এবার রাজনীতির পিচে?

0 44,405

ওয়েব ডেস্ক :ক্রিকেটের মাঠে নিজের দক্ষতায় বারবার নজর কেড়েছেন ভারতীয় পেসার মহম্মদ শামি।এবার তাঁকে ঘিরে নতুন করে চর্চা শুরু রাজনৈতিক মহলে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে শামির সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।এই সাক্ষাতে উপস্থিত ছিলেন কুনওয়ার বাসিত আলিও।

রাজনীতির পিচে শামি?বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা

ক্রিকেটের বাইশ গজে বল হাতে প্রতিপক্ষকে চাপে ফেলেছেন বহুবার। এবার ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকে ঘিরে নতুন আলোচনা শুরু হল রাজনৈতিক মহলে।রবিবার,২৯ নভেম্বর, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি।এই সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি কুনওয়ার বাসিত আলিও।ইতিমধ্যেই তিনজনের একসঙ্গে থাকা একটি ছবি প্রকাশ্যে এসেছে। সেই ছবি সামনে আসতেই শুরু হয়েছে নানা জল্পনা।তবে এই সাক্ষাৎ নিছক সৌজন্য বিনিময়,নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ,তা নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কেও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।শামির বিজেপি নেতৃত্বের সঙ্গে এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হলেও, তাঁর বিজেপিতে যোগদানের কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই।শামি নিজেও এখনও এ বিষয়ে কোনও বক্তব্য জানাননি।ফলে আপাতত প্রশ্ন একটাই,ক্রিকেটের মাঠের তারকা কি এবার রাজনীতির ময়দানেও পা রাখতে চলেছেন,নাকি এই সাক্ষাৎ শুধুই সৌজন্যমূলক? উত্তর দেবে আগামী দিনের ঘটনাপ্রবাহ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper