Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর

দরজার সামনে অন্তঃসত্ত্বার দেহ,দুর্গাপুরে রহস্য

0 54,398

রঞ্জিত মিশ্র :সকালবেলা বাড়ি ফিরেই হাড়হিম করা দৃশ্য।বাড়ির দরজার সামনেই পড়ে রয়েছে এক অন্তঃসত্ত্বা মহিলার নিথর দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে।শনিবার(২৮নভেম্বর)সকালে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার তাঁতিপাড়ায় এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সগরভাঙা গোপীনাথপুর গ্রামের বাসিন্দা শম্ভুনাথ ঘোষ নিরাপত্তারক্ষীর ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন।সকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিট নাগাদ বাড়ির দরজার সামনে একটি মহিলার দেহ পড়ে থাকতে দেখেন তিনি। আচমকা এমন দৃশ্য দেখে কার্যত হতবাক হয়ে যান শম্ভুনাথ।খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর দেওয়া হয় কোকওভেন থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।সবচেয়ে বড় প্রশ্ন,ওই মহিলা কে?কীভাবে তাঁর মৃত্যু হল?কীভাবেই বা তাঁর দেহ ওই বাড়ির দরজার সামনে এল? স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত মহিলা ওই এলাকার বাসিন্দা নন। ফলে তাঁকে সেখানে কে বা কারা নিয়ে এল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।মৃত্যুর পিছনে কোনও অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে এখনও পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হতে পারে বলে মনে করছে তদন্তকারী পুলিশ।ইতিমধ্যেই মৃতার পরিচয় জানার চেষ্টা শুরু করেছে পুলিশ। রহস্যের জট খুলতে তদন্ত চলছে।এক অন্তঃসত্ত্বা মহিলার এমন রহস্যমৃত্যু ঘিরে দুর্গাপুরে এখন একটাই প্রশ্ন,মৃত্যুর নেপথ্যে কী?

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper