Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বিশ্ববাংলার জায়গায় বজরংবলী, দুর্গাপুরে বদলের নতুন বার্তা

0 39,886

শ্রীতমা ব্যানার্জী:শহরের প্রবেশপথে বদলাচ্ছে দৃশ্যপট। একসময় যেখানে শোভা পেত ‘বিশ্ববাংলা’র প্রতীক, এবার সেই জায়গাতেই মাথা তুলে দাঁড়াতে চলেছেন ৩০ ফুটের বজরংবলী। শিল্পনগরী দুর্গাপুরের প্রবেশদ্বারে এই বিশাল হনুমান মূর্তি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।রাজ্যে সরকার পরিবর্তনের পর সরিয়ে দেওয়া হয়েছিল বিশ্ববাংলার প্রতীক। এরপর থেকেই শহরের গুরুত্বপূর্ণ ওই জায়গাটি কার্যত ফাঁকা ছিল। এবার সেখানে স্থায়ীভাবে বসানো হচ্ছে ৩০ ফুট উচ্চতার বজরংবলী মূর্তি। মূর্তিটি ইতিমধ্যেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়েছে। চলছে স্থাপনের কাজ এবং আশপাশের সৌন্দর্যায়ন।দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে নির্মাণস্থল পরিদর্শন করেছেন। তাঁর বক্তব্য, দুর্গাপুজোর একটি মণ্ডপে অস্থায়ীভাবে প্রদর্শিত হয়েছিল এই মূর্তি। এবার সেটিকেই স্থায়ীভাবে শহরের প্রবেশপথে বসানো হচ্ছে। তাঁর দাবি, বাইরে থেকে যে পথেই মানুষ দুর্গাপুরে প্রবেশ করুন না কেন, প্রথমেই তাঁদের চোখে পড়বে বজরংবলীর মূর্তি। সেখানে প্রতিদিন পুজোর আয়োজনও করা হবে।সূত্রের খবর, আগামী ২৭ নভেম্বর দুর্গাপুর সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সফরেই মূর্তিটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।তবে এই সিদ্ধান্তকে ঘিরে আপত্তি তুলেছে বিরোধীরা। সিপিএম নেতা গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের অভিযোগ, উন্নয়ন ও জনস্বার্থের প্রতিশ্রুতির পরিবর্তে মূর্তি এবং ধর্মীয় প্রতীক স্থাপনের প্রতিযোগিতায় নেমেছে বিজেপি ও তৃণমূল, দুই শিবিরই। তাঁর দাবি, দুর্গাপুরের আসল সমস্যা শিল্পের বেহাল দশা, বন্ধ কারখানা এবং কর্মসংস্থানের অভাব। আগে সেই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।সব মিলিয়ে দুর্গাপুরের প্রবেশপথে ৩০ ফুটের বজরংবলী মূর্তি এখন শুধু সৌন্দর্যায়নের বিষয় নয়, রাজ্যের রাজনীতিতেও নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু। শহরের নতুন পরিচয় গড়ে উঠবে ধর্মীয় প্রতীকে, নাকি শিল্পনগরীর হারানো শিল্পগৌরব ফিরিয়ে আনাই হবে প্রধান লক্ষ্য, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper