Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

৪১ কেজি গাঁজায় তোলপাড় শিয়ালদহ, মাদকচক্রের শিকড় কতদূর?

0 37,897

শ্রীতমা ব্যানার্জী :শহরের বুকে মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে সাফল্য পেল কলকাতা পুলিশ। শিয়ালদহ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করলেন গোয়েন্দা বিভাগের নারকোটিক সেলের আধিকারিকরা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে। পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ৪১.১৮২ কেজি গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ ৫৯ হাজার টাকা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদহ রেলস্টেশন এবং স্মার্ট বাজার সংলগ্ন এলাকায় দু’দফায় অভিযান চালানো হয়। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক সেল এই অভিযান পরিচালনা করে। তল্লাশির সময় চারটি ট্রলি ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে চারটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ২৬৪ টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তদন্তকারীরা। পুলিশের অনুমান, ওড়িশার ভুবনেশ্বর থেকে এই বিপুল পরিমাণ গাঁজা কলকাতায় আনা হয়েছিল। শহর এবং সংলগ্ন এলাকায় বিভিন্ন মাদক কারবারির কাছে ওই গাঁজা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, কলকাতায় মাদকের সরবরাহের পিছনে আরও কোনও বড় নেটওয়ার্ক কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের উৎস এবং সম্ভাব্য সহযোগীদের সন্ধান চালানো হচ্ছে।উল্লেখ্য, রাজ্যজুড়েই মাদক পাচার ও বেআইনি মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পুলিশ। এর আগে আট দিনের বিশেষ অভিযানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৩৭৮ জনকে গ্রেফতার এবং প্রায় ৬৪ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করার দাবি করেছিল রাজ্য সরকার।শিয়ালদহের এই বিপুল মাদক উদ্ধারের ঘটনায় ফের সামনে এল কলকাতাকে মাদক পাচারের অন্যতম গন্তব্য হিসেবে ব্যবহার করার আশঙ্কা।তবে তদন্তকারীদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, শুধু বাহক নয়, এই কারবারের পিছনে থাকা মূল চক্রের নাগাল পাওয়া।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper