Khabor Ekhon
অ্যাপোলো হাসপাতালের সামনে দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি
শ্রীতমা ব্যানার্জী :কলকাতার ইএম বাইপাসের কাছে সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। অ্যাপোলো হাসপাতালের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে ধাক্কা মারে একটি গাড়ি। এরপর বেশ কিছুটা ঘষটে গিয়ে রাস্তায় উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক। সূত্রের খবর, গাড়িটি উল্টোডাঙা থেকে চিনার পার্কের দিকে নয়, চিংড়িঘাটার দিকে যাচ্ছিল। অ্যাপোলো হাসপাতালের সামনে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। প্রথমে ফুটপাথে ধাক্কা লাগে, তারপর উল্টে যায় গাড়ি। আহত চালকের নাম রমাকান্ত বেরিওয়ালা বলে জানা গিয়েছে। তাঁর বয়স আনুমানিক ৬৭ বছর। দুর্ঘটনার পর তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর আঘাত গুরুতর বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে গাড়ির অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সোজা করে রাস্তার পাশে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। সকালের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

