Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নতুন ঠিকানা পাঞ্জাব কিংস, হার্দিকের বার্তা ঘিরে চর্চা

0 66,385

সঞ্জয় মিত্র – আইপিএল ২০২৭-এর আগে বড়সড় দলবদলে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দিলেন হার্দিক পাণ্ড্য। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারের এই দলবদল ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটমহলে শুরু হয়েছে আলোচনা।পাঞ্জাব কিংসের জার্সিতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন হার্দিক। অন্যদিকে, তাঁর পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং। এই হাইপ্রোফাইল ট্রেডে হার্দিকের নতুন চুক্তির মূল্য ১৮ কোটি টাকা, যা মুম্বইয়ে তাঁর আগের ১৬.৩৫ কোটি টাকার চুক্তির তুলনায় বেশি।

অধিনায়ক শ্রেয়স, কোচ রিকি পন্টিংকে পাশে পেয়ে নতুন স্বপ্ন হার্দিকের

নতুন দলের হয়ে প্রথম বার্তাতেই বুঝিয়ে দিলেন, পাঞ্জাব কিংসের হয়ে নতুন দায়িত্ব নিতে তিনি কতটা প্রস্তুত। ইনস্টাগ্রামে হার্দিকের বার্তা, ‘সৎ শ্রী আকাল, আমার অধিনায়ক শ্রেয়স, আমার কোচ রিকি। আমার দল, গোটা পাঞ্জাব, আমি তোমাদের পাশেই রয়েছি।’অর্থাৎ, এবার আর অধিনায়কের আসনে নন, বরং শ্রেয়স আইয়ারের নেতৃত্বে খেলতে দেখা যাবে হার্দিককে। কোচ হিসেবে থাকছেন রিকি পন্টিং। গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব সামলানোর পর নতুন ভূমিকায় নিজেকে মানিয়ে নেওয়াই এখন তাঁর সামনে বড় চ্যালেঞ্জ।২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল যাত্রা শুরু করেছিলেন হার্দিক। সাত মরসুম খেলার পর যোগ দেন গুজরাট টাইটান্সে। প্রথম মরসুমেই দলকে চ্যাম্পিয়ন করেন তিনি। ২০২৩ সালে গুজরাটকে ফাইনালেও পৌঁছে দেন। ২০২৪ সালে ফের মুম্বইয়ে ফিরে রোহিত শর্মার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পান।তবে দ্বিতীয় ইনিংস প্রত্যাশামতো সফল হয়নি। এবার পাঞ্জাবের হয়ে নতুন করে নিজেকে প্রমাণ করার পালা।অন্যদিকে, চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন হার্দিক। পিঠের পেশিতে টান এবং পায়ের চোটের ধাক্কা কাটিয়ে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালিয়েছেন তিনি। নতুন দলের হয়ে তাঁর প্রত্যাবর্তনের দিকে তাই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper