Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

৩৪ হাজার আসন, ৮৪ লক্ষ আবেদন, মাঠে নামার আগেই ভারত-পাকিস্তান মহারণে টিকিটের বিশ্বযুদ্ধ

0 77,345

সঞ্জয় মিত্র : ক্রিকেটের ময়দানে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই আবেগ, উত্তেজনা আর সীমাহীন উন্মাদনা। বিশ্বকাপের মঞ্চে সেই লড়াইয়ের আকর্ষণ যে কতটা তীব্র, তার প্রমাণ মিলল ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের টিকিটের আবেদনে। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৮৪ লক্ষ। অথচ যে স্টেডিয়ামে এই মহারণ অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে দর্শকাসন মাত্র ৩৪ হাজার।আন্তর্জাতিক ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে কার্যত মুখিয়ে রয়েছেন গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। আগামী ১০ অক্টোবর ২০২৭, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আইসিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ম্যাচের জন্য মোট ৮৩ লক্ষ ৯৭ হাজার ২৯৪টি টিকিটের আবেদন জমা পড়েছে। অর্থাৎ আসনসংখ্যার তুলনায় চাহিদা কয়েকশো গুণ বেশি।শুধু ভারত-পাকিস্তান ম্যাচ নয়, বিশ্বকাপ ফাইনাল ঘিরেও তুঙ্গে আগ্রহ। আগামী ২১ নভেম্বর একই ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ফাইনাল। সেই ম্যাচের জন্যও আবেদন জমা পড়েছে প্রায় ৭৯ লক্ষ। ফলে টিকিটের চাহিদার নিরিখে ভারত-পাকিস্তান ম্যাচের পরেই রয়েছে বিশ্বকাপের মহারণের শেষ লড়াই।এবারের বিশ্বকাপ ঘিরে সামগ্রিক উন্মাদনাও নজিরবিহীন। আইসিসির হিসাব অনুযায়ী, ১৯৩টি দেশ থেকে প্রায় ২৮ লক্ষ ক্রিকেটপ্রেমী টিকিটের জন্য নিজেদের আগ্রহ নথিভুক্ত করেছেন। সব মিলিয়ে আবেদন জমা পড়েছে ১২ কোটিরও বেশি। ২০২৭ সালের এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া। ১৪টি দলকে নিয়ে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১২টি ভেন্যুতে।উল্লেখযোগ্য বিষয়, ২৪ বছর পর পুরুষদের ওয়ান ডে বিশ্বকাপ ফিরছে আফ্রিকার মাটিতে। ফলে ক্রিকেটের পাশাপাশি আয়োজক তিন দেশের কাছেও এই প্রতিযোগিতা বিশেষ তাৎপর্যপূর্ণ।টিকিটের আবেদন গ্রহণের শেষ দিন ২১ নভেম্বর ২০২৬। তবে আবেদন করলেই টিকিট নিশ্চিত হচ্ছে না। চাহিদার তুলনায় আসনসংখ্যা কম থাকায় লটারির মাধ্যমে নির্বাচিত আবেদনকারীরাই টিকিট কেনার সুযোগ পাবেন।সব মিলিয়ে বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় এক বছর বাকি। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে যে উত্তাপ তৈরি হয়েছে, তাতে স্পষ্ট, ক্রিকেটের এই মহারণের আকর্ষণ আজও অমলিন। মাঠে নামার আগেই দুই প্রতিবেশী দেশের লড়াই যেন শুরু হয়ে গিয়েছে গ্যালারির টিকিট ঘিরে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper