Khabor Ekhon
কালীঘাটে ‘লৌহকপাট’, মমতার বাড়িতে উঁচু হল রেলিং, কেন এই দুর্গবন্দি?
শ্রীতমা ব্যানার্জী : কালীঘাটের বাড়ি। বাংলার রাজনীতির অন্যতম পরিচিত ঠিকানা। সেই বাড়ির সামনেই এবার নিরাপত্তার ঘেরাটোপ আরও মজবুত করা হল। আগে থেকেই বাড়ির সামনে ছিল লোহার ব্যারিকেড। এবার সেই ব্যারিকেডের উচ্চতা আরও বাড়ানো হয়েছে। ফলে বাড়ির সামনের অংশে নিরাপত্তার ব্যবস্থা আগের তুলনায় আরও আঁটোসাঁটো হল।মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আগে থেকেই একটি দৃশ্যরোধক দেওয়াল বা ‘ভিউ কাটার’ ছিল। তার সামনের দিকে নিচের অংশে লোহার ব্যারিকেড থাকলেও উপরের অংশটি ছিল খোলা। এবার সেই ফাঁকা অংশেও নতুন করে লোহার কাঠামো বসানো হয়েছে। এর ফলে বাড়ির সামনের নিরাপত্তাবেষ্টনী আরও উঁচু হয়েছে।
কেন বাড়ানো হল নিরাপত্তা?
এই ব্যবস্থা ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এর আগে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলের নেতা-কর্মীদের বিক্ষোভ এবং বিভিন্ন জায়গায় ক্ষোভের ছবি সামনে এসেছিল। কোথাও উঠেছিল ‘চোর চোর’ স্লোগান, কোথাও আবার ডিম ছোড়ার অভিযোগও সামনে আসে।নিরাপত্তার কথা মাথায় রেখে গত জুন মাসেই কালীঘাটের বাড়ির সামনে অস্থায়ী দৃশ্যরোধক দেওয়াল বসানো হয়েছিল। এবার সেই ব্যবস্থার সামনের অংশে লোহার ব্যারিকেড আরও উঁচু করা হল।এর আগে মমতার বাড়ি থেকে বেরোনোর সময় তৃণমূল নেতা কুণাল ঘোষের দিকে ডিম ছোড়ার অভিযোগও উঠেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।তবে সাম্প্রতিক এই ব্যারিকেড বৃদ্ধির পিছনে নির্দিষ্ট কোনও ঘটনার প্রত্যক্ষ যোগ রয়েছে কি না, তা স্পষ্ট নয়। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে প্রকাশ্যে কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়েছে কি না, সেটিও নিশ্চিত নয়।সব মিলিয়ে, কালীঘাটের বাড়ির সামনে নিরাপত্তার এই নতুন বন্দোবস্ত ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। বাংলার রাজনীতির গুরুত্বপূর্ণ এই ঠিকানায় কেন আরও উঁচু করা হল লোহার প্রাচীর, সেই প্রশ্নের উত্তর আপাতত স্পষ্ট নয়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

