Khabor Ekhon
সুরের জগতে ঝড় তোলা শিল্পীর জীবনে নেমে এল শোকের অন্ধকার, অকালে চলে গেল ভাইপো
ইন্দ্রানী দাস : বিনোদন জগতে পরিচিত মুখ, জনপ্রিয় র্যাপার হানি সিংয়ের পরিবারে নেমে এল গভীর শোকের ছায়া। পঞ্জাবের জলন্ধরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর ভাইপো বিদিত ওলকের। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিদিতের বন্ধু আরব তলওয়ারও। রবিবার ভোররাতের এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ দুই পরিবার।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিদিত ও আরব। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথেই ঘটে বিপত্তি। জলন্ধরের পুলিশ লাইনস এলাকার কাছে একটি উড়ালপুলে তাঁদের ভক্সওয়াগন গাড়িটি রাস্তার উপর দাঁড় করানো পুরসভার ট্র্যাক্টর-ট্রলিতে ধাক্কা মারে। দুর্ঘটনাটি ঘটে রবিবার ভোররাত প্রায় তিনটে নাগাদ।বারাদারি থানার পুলিশ আধিকারিক সাহিল চৌধরী জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়িতে মোট পাঁচজন ছিলেন। তবে বাকি তিনজন আগেই বাড়ি ফিরে গিয়েছিলেন। গাড়িতে থাকা বিদিত ও আরবের মৃত্যু হয়। পুরসভার সাফাইকর্মীরা উড়ালপুল পরিষ্কারের কাজে ট্র্যাক্টর-ট্রলিটি সেখানে দাঁড় করিয়ে রেখেছিলেন বলে জানা গিয়েছে।বিদিতের বাবা দীনেশ পঞ্জাবি সঙ্গীত জগতের পরিচিত নাম। তিনি ‘স্পিড রেকর্ডস’ নামে একটি মিউজিক সংস্থার মালিক। অন্যদিকে, আরবের পরিবারও ব্যবসায়িক জগতে পরিচিত। তাঁদের আকস্মিক মৃত্যুতে দুই পরিবারেই শোকের আবহ।ভাইপোর মৃত্যুসংবাদে ভেঙে পড়েছেন হানি সিং। সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের শোক প্রকাশ করে তিনি লেখেন, ‘ইটস এ ডার্ক ডিকেড ফর মি . দা লস অফ মাই নেফিউ ইস ডিভাস্টেটিং।’ পাশাপাশি ভোলেনাথের কাছে প্রার্থনা জানিয়ে পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।এক মুহূর্তের দুর্ঘটনা যে কতগুলি পরিবারের জীবনে চিরস্থায়ী শূন্যতা তৈরি করতে পারে, জলন্ধরের এই ঘটনা ফের তা মনে করিয়ে দিল। সুরের জগতে যাঁর পরিচয় উচ্ছ্বাস আর উদ্দাম ছন্দে, সেই হানি সিংয়ের ব্যক্তিগত জীবনে আজ শুধুই শোক আর প্রিয়জন হারানোর যন্ত্রণা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

