Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কোটি টাকার আবাসনেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সাউথ সিটির ২৭ তলায় আগুন

0 88,738

শ্রীতমা ব্যানার্জী :শুক্রবার সকাল। শহরের অন্যতম অভিজাত আবাসন সাউথ সিটি টাউনশিপে আচমকাই আগুন লাগার ঘটনায় ছড়াল তীব্র আতঙ্ক। সাউথ সিটি মল সংলগ্ন আবাসনের টাওয়ার-২-এর ২৭ তলায় আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ে আবাসনের বাসিন্দাদের মধ্যে।খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে একে একে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। বহুতলের এত উঁচু তলায় আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই বাড়ে উদ্বেগ। আগুনের উৎস কী, কীভাবে তা ছড়াল এবং পরিস্থিতি কতটা বিপজ্জনক, তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।সাউথ সিটির মতো জনবহুল ও অভিজাত আবাসনে অগ্নিকাণ্ডের খবর সামনে আসতেই ফের উঠে এসেছে বহুতলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। বিশেষ করে বহুতলের উঁচু তলায় আগুন লাগলে দ্রুত বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা এবং আগুন নিয়ন্ত্রণে দমকলের পর্যাপ্ত পরিকাঠামো কতটা কার্যকর, সেই প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আগুনের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরিস্থিতির সম্পূর্ণ বিবরণ জানতে অপেক্ষা করা হচ্ছে।শহরের অভিজাত আবাসনেও আগুনের আতঙ্ক! সাউথ সিটির ২৭ তলায় কীভাবে আগুন লাগল, এখন সেই প্রশ্নই ঘুরছে শহরবাসীর মনে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper