Khabor Ekhon
রক্ষকই ভক্ষক,১৪ বছরের মেয়েকে নির্যাতনের অভিযোগ বাবার বিরুদ্ধে
রমিত সরকার :নদীয়ার কৃষ্ণনগরে এক লজ্জাজনক ঘটনা! জন্মদাতা পিতাই হয়ে উঠল তার নিজের সন্তানের ভক্ষক। ১৪ বছরের এক নাবালিকা কন্যাকে নির্মমভাবে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল খোদ বাবার বিরুদ্ধেই।ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালী থানার অন্তর্গত শক্তিনগর এলাকায়। মেয়ের উপর এমন পৈশাচিক অত্যাচারের খবর চাউর হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কিছুদিন ধরেই ওই নাবালিকার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছিল তার বাবা। অবশেষে প্রতিবেশীদের সাহচর্যে ও হস্তক্ষেপে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে দ্রুত নড়েচড়ে বসে পুলিশ।অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই কোতোয়ালী থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। অভিযুক্ত বাবাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, নির্যাতিতা নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সমাজ ও পরিবারের সুরক্ষার প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেওয়া এই ন্যক্কারজনক ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে সচেতন সব মহল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

