AB Live News
মেসির ম্যাচে টাকা গিয়েছিল জলে, ২২ হাজারের টিকিট এবার বিনামূল্যে
সঞ্জয় মিত্র : গত বছর কলকাতায় লিওনেল মেসির ম্যাচ দেখতে গিয়ে টিকিট কেটেও খেলা দেখতে পারেননি বহু দর্শক। তাঁদের মধ্যে ২২ হাজার জনের জন্য এবার বিনামূল্যে ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিট দেওয়ার ঘোষণা করা হল। শনিবার ভারত-ব্রাজিল ম্যাচের পর যুবভারতী থেকেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০২৫ সালের মেসি ম্যাচের অনলাইনে টিকিট কেটেছিলেন এমন দর্শকদের মধ্য থেকেই ২২ হাজার জনকে আগামী ৬ অক্টোবর ভারত-উরুগুয়ে ম্যাচের বিনামূল্যের টিকিট দেওয়া হবে। বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য তোলা হবে বলেও জানান তিনি।উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতীতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। ভিড় ও নিরাপত্তাজনিত সমস্যার জেরে মেসি নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন। ফলে টাকা দিয়ে টিকিট কেটেও অনেক দর্শক তাঁকে ঠিকমতো দেখতে পারেননি। সেই ঘটনার পর থেকেই ক্ষতিপূরণের দাবি উঠেছিল।এবার সেই বঞ্চিত দর্শকদের একাংশের সামনে নতুন সুযোগ। ব্রাজিলের পর আগামী ৬ অক্টোবর ফের যুবভারতীতে আন্তর্জাতিক ম্যাচ—প্রতিপক্ষ উরুগুয়ে। আর সেই ম্যাচেই ২২ হাজার দর্শকের জন্য থাকছে বিনামূল্যে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

