Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর

৫ বছর পর ফের নন্দীগ্রামের সেই চোট, এবার তদন্তের হুঁশিয়ারি শুভেন্দুর

0 4,466

রাজনন্দিনী ঘোষ: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনা নিয়ে ফের সরব হলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিরুলিয়া বাজারে এক সভা থেকে শুভেন্দুর দাবি, ওই ঘটনায় মমতার পায়ে চোট লাগলেও কোনও ফ্র্যাকচার হয়নি। তাঁর কাছে এ সংক্রান্ত চিকিৎসার নথি রয়েছে বলেও দাবি করেন তিনি।শুভেন্দুর বক্তব্য, সেই সময়ের চিকিৎসকদের রিপোর্টে পায়ে ফ্র্যাকচার না থাকার কথা উল্লেখ রয়েছে। প্রয়োজন হলে তিনি সেই নথি প্রকাশ্যে আনবেন বলেও জানিয়েছেন। তাঁর অভিযোগ, ২০২১ সালের ওই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। প্রসঙ্গত, ২০২১ সালের ১০ মার্চ নন্দীগ্রামের বিরুলিয়ার রেয়াপাড়ায় নির্বাচনী প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ে চোট লাগে। পরে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে বাঁ পায়ে প্লাস্টার নিয়েই হুইলচেয়ারে নির্বাচনী প্রচারে ফিরেছিলেন তিনি। সেই সময় তাঁর চিকিৎসায় পায়ের হাড় ও লিগামেন্টে গুরুতর চোটের কথা জানানো হয়েছিল। পাঁচ বছর পর নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে সেই পুরনো ঘটনাকেই নতুন করে সামনে আনলেন শুভেন্দু। তাঁর এই মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। বর্তমানে নন্দীগ্রামে উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতার মধ্যেই এই মন্তব্য তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper