Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

“পোস্ট বাঁচাল দিল্লিকে, গিল বাঁচাল ইস্টবেঙ্গলকে! পেনাল্টিতে বাজিমাত লাল-হলুদের”

0 7,687,987

সঞ্জয় মিত্র : কলকাতায় ডুরান্ড কাপ ২০২৬-এর সেমিফাইনালে রোমাঞ্চকর জয় ইস্টবেঙ্গলের। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ম্যাচের পর পেনাল্টি শুটআউটে  দিল্লিকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল লাল-হলুদ। জয়ের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা গোলকিপার প্রভসুখন গিলের। ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টি থেকে  দিল্লির ফরোয়ার্ড রদ্রিগুইনহোর শট দুর্দান্তভাবে আটকে দেন গিল। দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গলের রক্ষণকে বিপদ থেকে বাঁচান আনোয়ার আলি। রদ্রিগুইনহো গোলমুখে এগিয়ে যাওয়ার সময় শেষ মুহূর্তে অসাধারণ ট্যাকল করে তাঁকে আটকে দেন ইস্টবেঙ্গলের এই ডিফেন্ডার। গোলের একাধিক সুযোগ তৈরি করেও নির্ধারিত সময়ে জালে বল জড়াতে পারেনি ইস্টবেঙ্গল। তিনবার পোস্টে বল লাগে। অধিনায়ক মহম্মদ বাসিম রশিদের শট দু’বার কাঠে লাগে, আর জেসিন টিকে-র শটও পোস্টে ধাক্কা খায়। ৯০ মিনিট শেষে স্কোর ০-০ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও ফের নায়ক প্রভসুখন গিল।  দিল্লির প্রথম পেনাল্টি নিতে আসা জুয়ান সেবাস্তিয়ান পেনার শট আটকে দেন তিনি। এরপর ইস্টবেঙ্গলের পাঁচ ফুটবলারই নিজেদের পেনাল্টি নিখুঁতভাবে জালে জড়িয়ে দেন। ফলে পেনাল্টি শুটআউটে ৫-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল পৌঁছে গেল ডুরান্ড কাপের ফাইনালে। রবিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে মোহনবাগান অথবা নর্থইস্ট ইউনাইটেডের মধ্যে জয়ী দল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper