Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ছাত্র-যুবদের লড়াইয়ে নতুন পথ প্রশস্ত করছে সিপিএম

0 2,115,705

 ভোটের ব্যর্থতা ও লাগাতার হতাশাকে পিছনে ফেলে ঘুরে দাঁড়াতে চাইছে সিপিএম। লড়াইয়ের ময়দানে সক্রিয় ভূমিকা পালন করেও ফল মিলছে না। যার ফলে দলের ছাত্র-যুবদের মনে জেঁকে বসা হতাশা দূর করতে সিপিএমের চিন্তন শিবির হবে কল্যাণীতে। আর সেই টোটকার খোঁজ দেবে আলিমুদ্দিন।

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছিল আলিমুদ্দিন স্ট্রিট। তার মধ্যে অন্যতম হল রাজ্যে পালাবদলের পর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ও বিভ্রান্তি কাজ করছে। এই আতঙ্ক কাটাতে তাঁদের পাশে দাঁড়িয়ে আরও জোরালোভাবে রাস্তায় নামার পক্ষে জোর দিয়েছেন জেলা নেতারা।

পাশাপাশি কলেজ নির্বাচন, শিক্ষক নিয়োগ দুর্নীতি, হকার উচ্ছেদের মতো নানা ইস্যুতে তীব্র আন্দোলনের রূপরেখা তৈরি হচ্ছে। দলের বিশ্বাস, একমাত্র লড়াই এবং বিরোধী রাজনৈতিক পক্ষকে শক্ত হাতে মোকাবিলা করতে পারলেই সুদিন ফেরানো সম্ভব। সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে নতুন পথ খুঁজতে এখন এই চিন্তন শিবির থেকেই কড়া টোটকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বাম নেতারা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper