Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

রেশন গম পাচার কাণ্ড: মধ্যমগ্রামে ৯৬ মেট্রিক টন গম আটক, গোডাউন সিল করলেন খাদ্যমন্ত্রী

0 845,890,305

মধ্যমগ্রামে রেশনের ৯৬ মেট্রিক টন গম পাচারের অভিযোগে একটি বেসরকারি গোডাউনে হানা দেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। গোপন সূত্রে খবর পেয়ে পরিচালিত অভিযানে ৭টি গমবোঝাই ট্রাক আটক করা হয়, যদিও ২টি ট্রাক পালিয়ে যায়।

খাদ্য দপ্তরের হিসাব অনুযায়ী, গোডাউনে প্রায় ১০৫ মেট্রিক টন খাদ্যসামগ্রী থাকার কথা ছিল। অভিযোগ, তার মধ্যেই ৯৬ মেট্রিক টন গম অন্যত্র পাচারের চেষ্টা হচ্ছিল। তদন্ত চলাকালীন গোডাউনে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার মজুত থাকায় নতুন প্রশ্ন উঠেছে।

ঘটনার জেরে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গোডাউন সিল করার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী। পাশাপাশি নজরদারিতে গাফিলতির অভিযোগে মধ্যমগ্রাম থানার আইসি-কে ভর্ৎসনা করা হয়েছে। পুরো ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper