Khabor Ekhon
গভীর রাতে বালিতে রেলের ‘দখলদার’ উচ্ছেদ ঘিরে এলাকায় উত্তেজনা
হাওড়ার বালিহল্ট স্টেশন সংলগ্ন এলাকায় রাস্তার দু’দিকে প্রায় দেড়শো দোকানদার দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছিলেন বলে অভিযোগ। রেলের তরফ থেকে এইসব ‘দখলদার’দের বহুবার জায়গা খালি করার নির্দেশ জারি হলেও তা এতদিন করা যায়নি। অবশেষে নির্বাচন মিটতেই শনিবার গভীর রাতে রেলের আধিকারিকদের উপস্থিতিতে আরপিএফ বিশাল বাহিনী এনে অভিযান চালিয়ে পুরো এলাকা খালি করে দেয়। সাময়িক বাকবিতণ্ডা হলেও বড়ো কোনও গন্ডগোল হয়নি। জানা গেছে, তৃনমুলের একটি দলীয় অফিস সহ সমস্ত দোকান ভাঙা পড়ে যার মধ্যে বর্তমান তৃণমূল পঞ্চায়েত প্রধানের দোকানও ভাঙা পড়ে। গভীর রাত পর্যন্ত ওই উচ্ছেদ চলে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

