Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ট্রাবল মেকার’ তকমায় কোপ হাইকোর্টের

0 51,230,202

 নির্বাচনের প্রাক্কালে ‘ট্রাবল মেকার’ বা গোলমালকারী হিসেবে চিহ্নিত করে নির্বিচারে গ্রেফতারির প্রক্রিয়ায় বড়সড় ধাক্কা খেল নির্বাচন কমিশন। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র তকমা সেঁটে দিয়ে কাউকে ঢালাও গ্রেফতার বা আটক করা যাবে না। সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ কমিশনকে প্রভূত ক্ষমতা দিলেও তা যে সীমাহীন নয়, এদিন সেই বার্তাই দিয়েছে আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা কেবল আইনের মাধ্যমেই সীমিত করা সম্ভব। যদি কমিশন ঢালাও গ্রেফতারি সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে তার উপর স্থগিতাদেশ জারি করেছে উচ্চ আদালত।

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের করা একটি মামলার প্রেক্ষিতেই এদিন এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তৃণমূলের আশঙ্কা ছিল, আসন্ন ভোটের আগে তাদের প্রায় ৮০০ জন নেতা ও কর্মীকে ‘ট্রাবল মেকার’ হিসেবে দাগিয়ে দিয়ে গ্রেফতার করার পরিকল্পনা করা হচ্ছে। এই আশঙ্কার কথা জানিয়ে গত সোমবারই আদালতের দ্বারস্থ হয়েছিল তারা। বুধবার শুনানির শুরুতেই তৃণমূলের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র সওয়াল করেন। তিনি প্রশ্ন তোলেন, কিসের ভিত্তিতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্যদেরই ‘ট্রাবল মেকার’ বলা হচ্ছে? তিনি দাবি করেন, এই ধরনের তকমা দেওয়া যেমন অপমানজনক, তেমনই তা একজন নাগরিকের মৌলিক অধিকারের পরিপন্থী। কলঙ্কজনক এই প্রক্রিয়া সংবাদমাধ্যমেও প্রচার হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। কল্যাণবাবু আরও সওয়াল করেন যে, কাউকে গ্রেফতার করার আইনি ক্ষমতা পুলিশের আছে এবং তার নির্দেশ দেওয়ার এখতিয়ার রয়েছে ম্যাজিস্ট্রেটের। নির্বাচন কমিশন কি সেই বিচারবিভাগীয় বা প্রশাসনিক ক্ষমতা নিজের হাতে তুলে নিতে পারে? কোনও ব্যক্তি অপরাধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু শুধুমাত্র অনুমানের ভিত্তিতে স্বাধীনতা কেড়ে নেওয়া যায় না।

এদিনের শুনানিতে রাজ্য সরকারও তৃণমূলের অবস্থানকে এক প্রকার সমর্থন করেছে। রাজ্যের তরফে আদালতে জানানো হয় যে, বর্তমানে রাজ্যে এমন কোনও পরিস্থিতি নেই যেখানে গণহারে ‘প্রিভেন্টিভ ডিটেনশন’ বা সতর্কতামূলক আটকের প্রয়োজন রয়েছে। সমস্ত পক্ষের সওয়াল শোনার পর প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, আইন যদি কোনও কাজ নির্দিষ্ট পদ্ধতিতে করার নির্দেশ দেয়, তবে সেই পদ্ধতিই অনুসরণ করতে হবে। সতর্কতামূলক আটকের ক্ষেত্রেও আইনের নির্দিষ্ট বিধি মানা বাধ্যতামূলক। আদালত সাফ জানিয়ে দিয়েছে, অপরাধ করলে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে, কিন্তু ঢালাও গ্রেফতারির নির্দেশ দেওয়া প্রাথমিক ভাবে ভুল। আদালতের এই নির্দেশের ফলে নির্বাচনের আগে রাজনৈতিক কর্মীদের আটক করার ক্ষেত্রে কমিশন বা পুলিশকে এখন অনেক বেশি আইনি বাধ্যবাধকতার মুখে পড়তে হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তৃণমূল এই রায়কে তাদের নৈতিক জয় হিসেবে দেখছে, অন্যদিকে কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper