Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ব্যক্তিগত সম্পর্কের জেরে প্রকাশ্যে হেনস্থা, বেহালার ঘটনায় কাঠগড়ায় অভিযুক্তরা

0 88,791

নিজস্ব সংবাদদাতা:  প্রেমের সম্পর্কে আপত্তি কি কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার দেয়? দক্ষিণ কলকাতার বেহালার সরশুনায় এক যুবক ও তাঁর বাবাকে ঘিরে ওঠা নির্যাতনের অভিযোগে সামনে এসেছে এমনই এক অমানবিক ঘটনার ছবি। অভিযোগ, এক তরুণীর সঙ্গে ওই যুবকের সম্পর্ককে কেন্দ্র করে তাঁকে মারধর করা হয়। পরে তাঁর বাবাকে ডেকে এনে দু’জনকেই বিবস্ত্র করে প্রকাশ্য রাস্তায় হাঁটানো হয়। ঘটনায় তরুণীর বাবা ও মামা-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার, ২৫ অক্টোবর সরশুনা থানার অন্তর্গত বসুন্ধরা পার্ক এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, ওই যুবক ও তরুণীকে একসঙ্গে দেখতে পেয়ে তরুণীর পরিবারের সদস্যরা যুবককে একটি বাড়িতে আটকে মারধর করেন। পরে তাঁর বাবাকে সেখানে ডেকে পাঠানো হয়।প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, যুবকের বাবার হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে ছেলেকে গুলি করা অথবা বিবস্ত্র হয়ে রাস্তায় হাঁটার হুমকি দেওয়া হয়েছিল। এরপর বাবা ও ছেলেকে প্রকাশ্যে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। যুবকের এক বন্ধুকেও মারধর ও হেনস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভ ছড়ায়। উত্তেজিত বাসিন্দাদের একাংশ তরুণীর বাড়িতে ভাঙচুরের চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তরুণীর বাবা ও মামা-সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।প্রেমের সম্পর্ক নিয়ে আপত্তি থাকতেই পারে, কিন্তু তার জেরে কাউকে মারধর, প্রাণনাশের হুমকি কিংবা প্রকাশ্যে অপমান করার অভিযোগ কোনওভাবেই হালকা করে দেখার নয়। বেহালার এই ঘটনা ফের প্রশ্ন তুলছে, ব্যক্তিগত বিরোধ মেটানোর নামে আইন ও মানবিকতার সীমা লঙ্ঘন করার সাহস আসে কোথা থেকে?প্রেমের বিরোধের নিষ্পত্তি কি অপমান আর নির্যাতন? নাকি আইনের শাসনই শেষ কথা—এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে বেহালা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper