Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মন্দারমণিতে নিখোঁজ পর্যটকের দেহ উদ্ধার, শোকে পরিবার

0 4,675,471

শ্রীতমা ব্যানার্জী ::পরিবারের সঙ্গে মন্দারমণি বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৩১ বছরের এক পর্যটক। শনিবার নিখোঁজ হওয়ার পর রবিবার তাজপুর-মন্দারমণি মোহনার কাছে সমুদ্রের পাড় থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে।জানা গিয়েছে, ওই পর্যটকের বাড়ি সোনারপুরে। শনিবার পরিবারের সঙ্গে মন্দারমণিতে ঘুরতে এসেছিলেন তিনি। সমুদ্রে স্নান করার সময় আচমকাই জলের তীব্র ঢেউয়ের মধ্যে চলে যান। এরপর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের তরফে খোঁজাখুঁজি শুরু করার পাশাপাশি বিষয়টি পুলিশকেও জানানো হয়। রবিবার তাজপুর-মন্দারমণি মোহনার কাছে তাঁর দেহ ভেসে আসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রিয়জনকে নিয়ে বেড়াতে এসে এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper