Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

স্ত্রীকে গুলি,বোনকে হত্যা, তারপর আত্মঘাতী,এক দুপুরেই শেষ তিনটি প্রাণ!

0 5,639,884

রাজনন্দিনী ঘোষ : লখনউয়ে দিনের আলোয় ভয়াবহ গুলিকাণ্ড। স্ত্রীর কর্মস্থলের সামনে তাঁকে গুলি করে হত্যার অভিযোগ উঠল এক এসবিআই  কর্মীর বিরুদ্ধে। এরপর বাড়িতে ফিরে নিজের বোনকেও গুলি করে খুন করেন তিনি। শেষ পর্যন্ত নিজেও আত্মঘাতী হন। বৃহস্পতিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের লখনউয়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মানস বাজপেয়ী। তিনি এসবিআই -এর কর্মী ছিলেন। তাঁর স্ত্রী দিব্যা মিশ্র লখনউয়ের অভিজাত গোমতীনগর এলাকার একটি আইসিআইসিআই  ব্যাংক শাখায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দুপুর নাগাদ ব্যাঙ্কের বাইরে স্ত্রীকে ডেকে নিয়ে গিয়ে গুলি করার অভিযোগ উঠেছে মানসের বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীদের দাবি, মানস স্ত্রীকে ব্যাঙ্কের বাইরে ডাকেন। দু’জনের মধ্যে কয়েক মিনিট কথা কাটাকাটি হয়। এরপর আচমকাই স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় দিব্যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, মানস ও দিব্যার বিয়ে হয়েছিল প্রায় ১২ বছর আগে। তবে গত এক বছরেরও বেশি সময় ধরে তাঁরা আলাদা থাকছিলেন। জানা গিয়েছে, গত বছর বিবাহবিচ্ছেদের আবেদনও করেছিলেন দিব্যা।স্ত্রীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছিলেন মানস—এমনটাই প্রাথমিকভাবে জানা গিয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।স্ত্রীকে হত্যার পর মানস ফিরে যান নিজের বাড়িতে। সেখানেই তিনি তাঁর ২৮ বছরের বোন শিবা বাজপেয়ীকে গুলি করেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, শিবা মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার সঙ্গে লড়াই করছিলেন বলে জানা গিয়েছে।

সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয়, ঘটনার আগে হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাস দিয়েছিলেন মানস। সেখানে স্ত্রীকে হত্যার কথা জানানোর পাশাপাশি নিজের এবং বোনের মৃত্যুর কথাও উল্লেখ করেছিলেন বলে পুলিশ সূত্রে খবর। এমনকি স্ত্রীর বোন প্রজ্ঞা মিশ্রের নামও সেই স্ট্যাটাসে ছিল বলে জানা গিয়েছে। স্থানীয় এক দোকানদারের দাবি, দুপুর সাড়ে ১২টা নাগাদ মানস বাড়িতে ফেরেন। তখন তাঁকে অত্যন্ত তাড়াহুড়োয় এবং ঘামতে দেখা যায়। বাড়িতে ঢুকে তিনি হনুমান চালিসা চালান। পরে তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে সন্দেহ হয় প্রতিবেশীর। বাড়ির ভিতরে গিয়ে তাঁরা মানসকে মৃত অবস্থায় দেখতে পান। এদিকে, বোনকে গুলি করার খবর পাওয়ার আগেই সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছিলেন দিব্যার বোন প্রজ্ঞা মিশ্র। তিনি লিখেছিলেন, তাঁর বোনকে গুলি করা হয়েছে এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ পুলিশকে ট্যাগ করে বোনের জন্য প্রার্থনার আবেদন জানান তিনি। একই ঘটনার মধ্যে স্ত্রী, বোন এবং অভিযুক্তের মৃত্যু—লখনউয়ের এই ভয়াবহ ঘটনায় একাধিক প্রশ্ন সামনে এসেছে। কেন দাম্পত্য সম্পর্কের এতটা অবনতি হয়েছিল? বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া কতদূর এগিয়েছিল? মানসের হাতে আগ্নেয়াস্ত্র এল কীভাবে? এবং ঘটনার আগে দেওয়া হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আরেকজনের নাম কেন উল্লেখ করেছিলেন তিনি—সবদিক খতিয়ে দেখছে পুলিশ। একটি দাম্পত্য বিবাদের পরিণতি কীভাবে একসঙ্গে তিনটি প্রাণ কেড়ে নিল, লখনউয়ের এই ভয়াবহ ঘটনা সেই প্রশ্নই আরও একবার সামনে এনে দিল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper