Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ডাবরের পাশে দিল্লি হাইকোর্ট, ‘১০০%’ দাবিতে নিষেধাজ্ঞায় আপাতত ব্রেক

0 2,154,431

শ্রীতমা ব্যানার্জী : খাদ্যপণ্যের মোড়কে ‘১০০%’ দাবি ব্যবহার নিয়ে আপাতত বড় স্বস্তি পেল ডাবর ইন্ডিয়া। শুক্রবার দিল্লি হাইকোর্ট খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-এর জারি করা নিষেধাজ্ঞার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে।
বিচারপতি অমিত মহাজন পর্যবেক্ষণে বলেন, বহু বছর ধরে ডাবর এই ধরনের পণ্য বাজারজাত করে আসছে। অথচ সংস্থাটিকে শুনানির সুযোগ না দিয়েই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা প্রাথমিকভাবে স্বাভাবিক ন্যায়বিচারের নীতির পরিপন্থী বলে মনে হচ্ছে। তাই পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওই নির্দেশ কার্যকর করা যাবে না। মামলার পরবর্তী শুনানি হবে দু’সপ্তাহ পরে।
ডাবরের আইনজীবীর দাবি, কোনও শোকজ নোটিস বা শুনানির সুযোগ না দিয়েই FSSAI এই নির্দেশ জারি করেছে। অন্যদিকে কেন্দ্রের পক্ষে সওয়াল করে জানানো হয়, এর আগেও ডাবরকে একাধিকবার সতর্কবার্তা ও ‘ইমপ্রুভমেন্ট নোটিস’ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও সংস্থা তাদের মধু, গরুর ঘি, ভোজ্য তেল-সহ বিভিন্ন খাদ্যপণ্যে ‘১০০%’ দাবি ব্যবহার করে চলেছে, যা গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে।
অন্তর্বর্তীকালীন স্বস্তি দিতে গিয়ে আদালত মন্তব্য করে, “দশকের পর দশক ধরে তারা এই পণ্য বিক্রি করছে। হঠাৎ করে এখনই তা বন্ধ করে দেওয়া যায় না।”
উল্লেখ্য, গত সোমবার FSSAI জানিয়েছিল, ‘১০০%’ দাবি সম্বলিত খাদ্যপণ্য বিক্রিতে ডাবরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংস্থার দাবি, ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস (এডভের্টিসিং এন্ড ক্লেমস ) রেগুলেশন্স , ২০১৮ অনুযায়ী এই ধরনের দাবি অস্পষ্ট, যাচাইযোগ্য নয় এবং সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করতে পারে। নিষেধাজ্ঞার আওতায় ছিল মধু, অ্যাপল সাইডার ভিনেগার, ভার্জিন নারকেল তেল, তিলের তেল, গরুর ঘি, নারকেলের জল, নারকেলের দুধ-সহ একাধিক পণ্য।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper