Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

“পরীক্ষার্থীদের স্বস্তি, রবিবার সকাল ৭টা থেকেই ছুটবে মেট্রো!”

0 2,189,404

আগামী ২ আগস্ট (রবিবার) অনুষ্ঠিত হতে চলা কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস (CMS) পরীক্ষা ২০২৬-র পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো। রবিবার সাধারণত সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হলেও, ওই দিন ব্লু লাইন ও গ্রিন লাইনে সকাল ৭টা থেকেই মেট্রো চলবে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট অন্তর ট্রেন চলবে। এরপর সকাল ৯টা থেকে ব্লু ও গ্রিন লাইনে স্বাভাবিক রবিবারের সূচি অনুযায়ী পরিষেবা চালু হবে।

ব্লু লাইনে সকাল ৭টায় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম ট্রেন ছাড়বে। এছাড়া সকাল ৭টা ৫ মিনিটে দমদম থেকে শহিদ ক্ষুদিরামগামী ট্রেন চলবে।

গ্রিন লাইনে সকাল ৭টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সকাল ৭টা ২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম ট্রেন চালানো হবে।

তবে শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

অন্যদিকে, ইয়েলো লাইনে রবিবারের স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে। তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম সরাসরি মেট্রো সকাল ১০টা ৩৬ মিনিটের বদলে দুপুর ১২টা ৪২ মিনিটে চলবে।

এছাড়া অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে রবিবার হওয়ায় কোনও মেট্রো পরিষেবা থাকবে না।

পরীক্ষার্থীদের যাতে নির্ধারিত সময়ে সহজে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper