Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

সিঙ্গল থাকার ম্যাজিক: ৪০ পেরিয়েও রঙিন আমেজ

0 981,087,378

রূপসা দাস: বয়স কি কেবলই একটা সংখ্যা? গ্ল্যামার দুনিয়ার প্রথম সারির অভিনেত্রীদের দেখলে তেমনটাই মনে হয়। ৪০ কিংবা ৫০-এর কোঠায় দাঁড়িয়েও তাঁরা বুঝিয়ে দিচ্ছেন, জীবনের আনন্দ উপভোগ করার জন্য কোনো পুরুষ সঙ্গীর ‘ট্যাগ’ অপরিহার্য নয়। কেরিয়ারের মধ্যগগনে থাকা এই ‘ডিভা’রা একদিকে যেমন জেন জি-কে টেক্কা দিচ্ছেন স্টাইলে, অন্যদিকে সিঙ্গল স্ট্যাটাস বজায় রেখে লিখছেন সাফল্যের নতুন সংজ্ঞা।
      তালিকায় সবার আগে বঙ্গতনয়ারা
বাঙালি কন্যারা বরাবরই স্বাধীনচেতা। এই তালিকায় উজ্জ্বল নাম প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। ৪৯ বছর বয়সেও তাঁর আত্মবিশ্বাস ও সৌন্দর্য ঈর্ষণীয়। দুই দত্তক কন্যাকে নিয়ে তাঁর ভরপুর সংসার। ‘আর্য’ সিরিজের মাধ্যমে কামব্যাক করে তিনি প্রমাণ করেছেন, বাঘিনী একাই একশ।
অন্যদিকে, ৪৭ বছর বয়সী তানিশা মুখোপাধ্যায়-ও নিজের শর্তে বাঁচতে ভালোবাসেন। ‘সরকার’ বা ‘বিগ বস’-এর দৌলতে লাইমলাইটে থাকা এই অভিনেত্রী ব্যক্তিগত স্বাধীনতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তালিকায় আছেন শমিতা শেট্টি-ও। রাকেশ বাপটের সঙ্গে বিচ্ছেদের পর তিনি এখন নিজের মতো করে জীবন সাজিয়ে নিয়েছেন। ৫০ ছুঁইছুঁই শমিতা আজও তাঁর ফিটনেস ও গ্ল্যামারে তরুণীদের ঈর্ষার কারণ।
      বলিউডের ‘চিরকুমারী’ ব্রিগেড
‘কহো না পেয়ার হে’ থেকে ‘গদর ২’—দীর্ঘ পথ পেরিয়েও আমিশা প্যাটেল আজও অবিবাহিত। ভক্তদের বিয়ের আবদার হেসেই উড়িয়ে দেন তিনি। স্পষ্ট জানিয়েছেন, মনের মতো মানুষ না পেলে একলা চলাই ভালো।
একই সুর শোনা গেছে অভিনেত্রী তব্বু-র গলায়। ৫০ পেরিয়েও তাঁর অভিনয় দক্ষতা সমসাময়িকদের চেয়ে ঢের এগিয়ে। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একবার বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি, যা সমাজমাধ্যমে ভাইরাল হয়। তাঁর কথায়, তিনি একাই ভালো আছেন এবং নিজের স্বাধীনতাকে উপভোগ করছেন।
    কেরিয়ার ও মাতৃত্ব যখন অগ্রাধিকার
টেলি-কুইন একতা কাপুর বিয়ের চেয়ে মাতৃত্বকে বেশি প্রাধান্য দিয়েছেন। সারোগেসির মাধ্যমে সন্তান নিলেও বিয়ের পিঁড়িতে বসার কোনো তাড়া তাঁর নেই। বন্ধুদের ডিভোর্স দেখে তিনি মনে করেন, একা থাকাই অনেক বেশি শান্তির। তালিকায় পিছিয়ে নেই দিব্যা দত্ত ও নার্গিস ফাকরি-র মতো অভিনেত্রীরাও। ৪৫ থেকে ৪৭ বছর বয়সে দাঁড়িয়ে তাঁরা জীবনের প্রতিটা মুহূর্ত চেটেপুটে উপভোগ করছেন।
         আশা পারেখের জীবনদর্শন
অবিবাহিত থাকার এই দীর্ঘ মিছিলে পথপ্রদর্শক হয়ে আছেন কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ। তাঁর মতে, “ভাগ্য না থাকলে জোর করে স্বামী পাওয়া যায় না। মানুষ একা আসে, একাই যায়।” সঙ্গীর অভাব তিনি কোনোদিন বোধ করেননি।
বিয়েই জীবনের একমাত্র গন্তব্য নয়—এই অভিনেত্রীরা আজ সমাজের সেই ধারণা ভেঙে দিচ্ছেন। কেরিয়ার, সন্তান বা নিজের শখ পূরণ করেই যে হাসিখুশি থাকা যায়, তা তাঁদের জীবনযাত্রায় স্পষ্ট।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper