Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ঈশানের ব্যাটে বিপর্যয় থেকে রক্ষা হায়দরাবাদের বেঙ্গালুরু

0 98,707,748

শুরু হয়েছে আইপিএলের ১৯তম সংস্করণ। প্রথম ম্যাচে মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ৷ ঘরের মাঠ চিন্নাস্বামীতে খেতাব ধরে রাখার অভিযানে টস জিতে বোলিং সিদ্ধান্ত নেন আরসিবি নেতা রজত পাতিদার৷ প্যাট কামিন্স প্রাথমিক পর্বে না-থাকায় নয়া অধিনায়ক ঈশান কিসানের নেতৃত্বে এবারের আইপিএল অভিযান শুরু করেছে অরেঞ্জ ব্রিগেড৷ হায়দরাবাদ ৯ উইকেট হারিয়ে ২০১ রান করে৷
শুরুতেই জেকব ডাফির স্পেলের সামনে একের পর এক উইকেট হারায় সানরা। ট্রাভিস হেড (১১), অভিষেক শর্মা (৭) এবং নীতিশ কুমার রেড্ডি (১)৷ তখন স্কোরবোর্ডে ২৯ রানে তিন উইকেট। এরপর ঈশান এবং হেনরিখ ক্লাসেন জুটির বিধ্বংসী ঝড়ে শতরান পার করে হায়দরাবাদ। তবে ১৩.১ ওভারে ভাঙে তাঁদের জুটি। সুয়াশ শর্মার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ক্লাসেন (৩১)। যদিও ৮০ রান করে ততক্ষনে দলের শক্তভীত গড়ে দেন দলের নেতা কিসান। অভিনন্দন সিংয়ের বলে ফিল সল্টের হাতে ধরা দেন তিনি। এছাড়া সলিল অরোরা (৯), হার্শ দুবে(৩), হর্ষ প্যাটেল (০) এবং অঙ্কিত বর্মা ১৮ বলে ৪৩ রান করেন৷ আরসিবির হয়ে তিনটি করে উইকেট নেন ডাফি এবং রোমারিও শেফার্ড। একটি করে উইকেট পান অভিনন্দন, সুয়াস এবং ভুবনেশ্বর কুমার। যদিও দু’ওভারের ২৬ রান খরচ করেও উইকেট পাননি ক্রুনাল পান্ডিয়া।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper