Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা বিজেপির ৩০০০ টাকার প্রতিশ্রুতি

0 9,816,832,958

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আর মাত্র বারো দিন বাকি। ঠিক এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে শুক্রবার কলকাতায় বিজেপির নির্বাচনী ইস্তাহার বা ‘সঙ্কল্পপত্র’ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই সঙ্কল্পপত্রে গেরুয়া শিবিরের তুরুপের তাস যে রাজ্যের মহিলা ভোটব্যাঙ্ক, তা শাহের ঘোষণা থেকেই স্পষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে এই বিপুল অঙ্কের সাহায্যের কথা বললেও, প্রকল্পের কোনো নির্দিষ্ট নাম ঘোষণা করেননি তিনি। আর এখানেই দানা বেঁধেছে রহস্য—কেন এই নামহীন প্রতিশ্রুতি?
​চব্বিশের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদাররা দাবি করে আসছিলেন যে, বিজেপি ক্ষমতায় এলে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালু করা হবে এবং সেখানে ৩,০০০ টাকা দেওয়া হবে। শুক্রবার টাকার অঙ্ক নিয়ে ধোঁয়াশা না থাকলেও প্রকল্পের নাম কেন উহ্য রাখা হলো, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, এর নেপথ্যে বিজেপির দ্বিমুখী কৌশল থাকতে পারে। প্রথমত, নতুন কোনো নাম ঘোষণা করলে তৃণমূল হয়তো প্রচার শুরু করত যে বিজেপি ক্ষমতায় এলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বন্ধ করে দেবে। সেই প্রচার মোকাবিলা করতেই অত্যন্ত কৌশলে কোনো নাম না দিয়ে শুধু টাকার অঙ্ক বাড়ানোর কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু বর্তমানে জনপ্রিয়, তাই নাম না বদলে বিজেপি সম্ভবত এই বার্তাই দিতে চাইছে যে প্রকল্প যেমন চলছে তেমনই চলবে, শুধু সুবিধাভোগীরা আরও বেশি টাকা পাবেন।
​ভোটের লড়াইয়ে তৃণমূল বনাম বিজেপি—দুই শিবিরের রণকৌশলই এখন মহিলা এবং যুব সমাজকে কেন্দ্র করে। তৃণমূল সরকার ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছে এবং বেকারদের জন্য ‘যুবসাথী’ প্রকল্পের ভাতা ঘোষণা করেছে। পাল্টা চালে বিজেপিও এখন সেই ভাতার অঙ্ক বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সময় এই ধরনের প্রকল্পকে ‘রেউড়ি’ বা খয়রাতি বলে কটাক্ষ করেছিলেন, তবুও লোকসভা ভোটে গ্রামীণ বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব দেখার পর বিজেপিও এখন সেই একই পথে হাঁটতে বাধ্য হচ্ছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper