Khabor Ekhon
লিগ টেবিলের শীর্ষ দখল পাঞ্জাবের, ইডেন ম্যাচের আগে শ্রেয়সদের সহজ জয়
আগামী সোমবার ইডেনে কেকেআরের সঙ্গে খেলবে পাঞ্জাব কিংস। তার আগে শুক্রবার তারা সিএসকে-কে ৫ উইকেটে হারিয়ে মনোবল বাড়িয়ে নিল। চিপকের মন্থর উইকেটে রান তাড়া করতে শেষদিকে সামান্য চাপে পড়েছিল পাঞ্জাব। কিন্তু শ্রেয়সের ৫০, প্রিয়াংশু আর্যর ৩৯, প্রভসিমরন সিংয়ের ৪৩ এবং আগের ম্যাচে নায়ক কুপার কনোলির ৩৬ তাদের দ্বিতীয় জয়ে পৌঁছে দিয়েছে। সিএসকে-র এটা উপুর্যপরি হার।
টি ২০ বিশ্বকাপের নায়ক সঞ্জু স্যামসনের আইপিএল দুঃস্বপ্ন অব্যহত থাকল চেন্নাইয়ের দ্বিতীয় হারের ম্যাচেও। তাঁকে বার্টলেট যখন ফিরিয়ে দিলেন, নামের পাশে (৭)। সঞ্জুর বিশ্বকাপ ফর্ম দেখে সিএসকে আশায় ছিল, নিলামে আমরাই কেল্লাফতে করেছি। থালা ধোনি আর কতদিন? সঞ্জুই অতঃপর উইকেটের পিছনে দাঁড়াবেন। আর শুরুতে ঝড় তুলবেন। সিএসকে অবশ্য সেই ঝড়টাই দেখল আয়ুশ মাত্রের ব্যাটে। আর এক অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী বৈভব যখন ২৬-এর প্রথম ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন, তখন তাঁর অধিনায়কও এদিন ৪৩ বলে ৭৩ রান করেছেন।
চেন্নাইয়ের অবশ্য ১১০/১ থেকে মাঝখানে একটা ধস নেমেছিল। কিন্তু তারপরও সিএসকে ২০৯/৫ পর্যন্ত যেতে পারল শিবম দুবের ৪৫ নট আউট, সরফরাজ খানের ৩২ ও ঋতুরাজ গায়কোয়ারের ২৮ রানের জন্য। শিবম ২৭ বলে এই রান করেছেন। পাঁচটি চার। একটি ছক্কা। একটু চরিত্র বিরোধী ব্যাটিং তাঁকে করতে হল ইনিংসকে ধরে রাখার জন্য। অর্শদীপ সিং ৪১ রান দিয়ে উইকেট পাননি। ২ উইকেট নেন বিনায়ক বৈশ্যক। ইমপ্যাক্ট সাব হিসাবে নেমে তিন ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। পাঞ্জাব এই নিয়ে সব থেকে বেশিবার দুশো রান তাড়া করে জিতল।
চেন্নাই সুপার কিংস ২০৯/৫ (২০ ওভার)
পাঞ্জাব কিংস ২১০/৫ (১৮.৪ ওভার )
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

