Khabor Ekhon
ভয়াবহ আগুনে সর্বহারা পরিবার, ত্রাতার ভূমিকায় তৃণমূল নেতৃত্ব
জলপাইগুড়ি: চার্জে বসানো স্কুটি থেকে ছড়াল আগুন, মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেল আস্ত একটি বসতবাড়ি। সোমবার ময়নাগুড়ি ব্লকের স্কুল শহিদগড় পাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ওই পরিবারের সম্বল বলতে আর কিছুই অবশিষ্ট নেই। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, ব্যাটারি চালিত স্কুটি চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
বিপদের দিনে সর্বহারা ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জলপাইগুড়ি জেলা যুব সভাপতি রামমোহন রায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য খাদ্য ও বস্ত্রের ব্যবস্থা করেন। ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান মনোজ রায়ও পরিবারটিকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়ানোর হাত থেকে রক্ষা পাওয়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে পাড়াটি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

