Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর

পুঁজির সন্ধানে মুম্বই,শিল্পের স্বপ্নে বাংলা

0 44,414

শ্রীতমা ব্যানার্জী :পশ্চিমবঙ্গে শিল্পের প্রসার এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা বাড়াতে এবার সরাসরি শিল্পপতিদের দরজায় পৌঁছতে চলেছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই আগামী ৩০ নভেম্বর দু’দিনের সফরে নাভি মুম্বই যাচ্ছেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়।পয়লা ডিসেম্বর তাঁর কলকাতায় ফেরার কথা।রাজ্যে নতুন শিল্প স্থাপন এবং বিনিয়োগের পরিবেশ তৈরি করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। নাভি মুম্বইয়ে একাধিক শিল্পপতি ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন মন্ত্রী। তাঁদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য উৎসাহিত করাই এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য।উল্লেখযোগ্য বিষয়, গত ১১ অক্টোবর নাভি মুম্বইয়ের ১৮ থেকে ১৯ জন শিল্পপতি কলকাতায় এসে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে বাংলায় শিল্প স্থাপন, ব্যবসার সম্ভাবনা এবং প্রয়োজনীয় পরিকাঠামো নিয়ে আলোচনা হয়। এবার সেই আলোচনাকে আরও বড় পরিসরে এগিয়ে নিয়ে যেতে চাইছে রাজ্য সরকার।তাপস রায় জানিয়েছেন, আগের বৈঠকের ধারাবাহিকতা বজায় রেখেই এবার নাভি মুম্বইয়ে আরও বড় মাপের আলোচনা হবে। তবে কোন কোন নির্দিষ্ট শিল্পক্ষেত্রে বিনিয়োগের উপর বিশেষ জোর দেওয়া হবে, তা এখনই স্পষ্ট করতে চাননি তিনি। তাঁর কথায়, সব ধরনের শিল্পক্ষেত্রেই বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। সূত্রের খবর, বৈঠকে রাজ্যের নতুন বিনিয়োগ নীতি, শিল্পক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা, জমি নীতি এবং শিল্প স্থাপনের পরিকাঠামো নিয়ে আলোচনা হতে পারে। এখন বড় প্রশ্ন, শিল্পপতিদের এই আগ্রহ শেষ পর্যন্ত কতটা বাস্তব বিনিয়োগে পরিণত হয়। বৈঠক থেকে নতুন শিল্পপ্রস্তাব এবং কর্মসংস্থানের কতটা সম্ভাবনা তৈরি হয়, সেদিকেই নজর থাকবে শিল্পমহলের।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper