Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

‘গোমাতার হত্যা বরদাস্ত নয়’, বেআইনি কসাইখানায় এবার সরকারের কড়া নজর

0 44,383

শ্রীতমা ব্যানার্জী :গোরু জবাই নিয়ে রাজ্যে আরও কঠোর অবস্থান নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। বেআইনি পশু জবাই বন্ধ করতে নতুন বিল আনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। একই সঙ্গে অসুস্থ ও বয়স্ক গোরুর দেখভালের জন্য গোশালাগুলিকে বছরে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, রাজ্যে গোমাতার হত্যা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, কোনও ব্যাখ্যার আড়ালেই এই ধরনের কাজকে প্রশ্রয় দেওয়া হবে না। বেআইনিভাবে গোরু জবাইয়ের ঘটনা ঘটলে সরকার কঠোর পদক্ষেপ করবে বলেও জানিয়েছেন তিনি। এমনকী কোথাও গোপনে এই ধরনের কাজ চললে তার বিস্তারিত তথ্য সরাসরি তাঁকে জানানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।তবে এই ঘোষণার পাশাপাশি বৈধ কসাইখানার বিষয়টিও স্পষ্ট করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, অনুমোদিত কসাইখানায় আইন মেনে পশু জবাই এবং বেআইনিভাবে গোরু জবাই, দু’টি বিষয় এক নয়। অর্থাৎ, আইনি অনুমতি নিয়ে পরিচালিত কসাইখানার ক্ষেত্রে আলাদা বিধান থাকবে।এক্ষেত্রে রাজ্য সরকার ১৯৫০ সালের ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল আইনের বিধান আরও কঠোরভাবে কার্যকর করার কথা জানিয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী, পশু জবাইয়ের ক্ষেত্রে প্রশাসনিক অনুমতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ফিটনেস সার্টিফিকেট প্রয়োজন। ১৪ বছরের কম বয়সি গবাদি পশু জবাইয়ের ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা। স্থানীয় উপযুক্ত কর্তৃপক্ষ অথবা রাজ্যের প্রাণিসম্পদ দফতরের অনুমোদন ছাড়া এই প্রক্রিয়া চালানো যায় না।গত ১৩ মে পশু জবাই সংক্রান্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। ২১ মে সেই বিজ্ঞপ্তি বহাল রাখে আদালত। প্রয়োজনীয় ফিটনেস সার্টিফিকেট ছাড়া পশু জবাই করা যাবে না বলেও আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট হয়েছিল।সব মিলিয়ে গোরু জবাই নিয়ন্ত্রণে কড়া আইন, বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা এবং গোশালার আর্থিক সহায়তা, এই তিনটি বিষয়কে সামনে রেখেই নতুন পদক্ষেপের পথে হাঁটছে রাজ্য সরকার। এবার বিধানসভায় নতুন বিল পেশ হলে তার চূড়ান্ত রূপ কী হয়, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper