Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নেপালকে ১০ উইকেটে হারিয়ে ভারতের দুরন্ত সূচনা, আলোচনার কেন্দ্রে সেহওয়াগ-পুত্র

0 55,465

স্পোর্টস ডেস্ক : আল আমেরাত–বাবার নামের পরিচয় নয়, বাইশ গজে নিজের দক্ষতাতেই পরিচিতি তৈরি করতে চান তিনি। সেই লক্ষ্যেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে নজর কাড়লেন বীরেন্দ্র সেহওয়াগ-পুত্র আর্যবীর সেহওয়াগ। নেপালের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করে অপরাজিত ৭০ রানের ইনিংস খেললেন এই তরুণ ওপেনার। তাঁর সঙ্গে অধিনায়ক লক্ষ্ম্য রাজেশ রাইচন্দানির অপরাজিত অর্ধশতরানের সৌজন্যে ১০ উইকেটে দুর্দান্ত জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল ভারত।শুক্রবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে নেপালকে ব্যাট করতে পাঠায় ভারত। শুরু থেকেই ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে চাপে পড়ে যায় নেপালের ব্যাটিং লাইনআপ। নির্ধারিত ইনিংস শেষ হওয়ার আগেই ৪২.৩ ওভারে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় নেপাল।ভারতের হয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন ইশান সুদ। ১০ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। তাঁর সঙ্গে অরুণ রাজপুত ৫.৩ ওভারে মাত্র ৮ রান দিয়ে তিনটি উইকেট দখল করেন। যশবীর গৌড়ও দুটি উইকেট তুলে নিয়ে নেপালের ব্যাটিংয়ে ধস নামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। নেপালের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন দর্শ সোনার।জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনারদের সামনে কার্যত অসহায় দেখায় নেপালের বোলারদের। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন আর্যবীর। মাত্র ৫২ বলে ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে অপরাজিত ৭০ রান করেন তিনি। অন্য প্রান্তে অধিনায়ক লক্ষ্ম্য রাইচন্দানি ৬৩ বলে অপরাজিত ৫৩ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।মাত্র ১৯.১ ওভারেই কোনও উইকেট না হারিয়ে ১২৯ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। বল হাতে ইশান সুদের দুরন্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি।প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস বাড়াবে। তবে সামনে আরও বড় পরীক্ষা। রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। আর্যবীরের ব্যাটে এই ছন্দ বজায় থাকে কি না, এখন সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের। বাবার পরিচিতির ছায়া পেরিয়ে নিজের ক্রিকেটীয় পরিচয় গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তরুণ সেহওয়াগ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper