Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

১২ হাজার কোটিরও বেশি ঋণের বোঝা, দেউলিয়া ঘোষণা ভিডিওকনের বেণুগোপাল ধুত

0 55,462

রাজনন্দিনী ঘোষ : একসময় ভারতীয় শিল্পজগতের অন্যতম পরিচিত নাম ছিল ভিডিওকন। টেলিভিশন থেকে শুরু করে গৃহস্থালির বৈদ্যুতিন পণ্য, একাধিক ক্ষেত্রে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল এই সংস্থা। কিন্তু সময়ের সঙ্গে সেই উত্থানের গল্পই পরিণত হয়েছে আর্থিক বিপর্যয়ের ইতিহাসে। এবার বিপুল ঋণের দায়ে দেউলিয়া ঘোষিত হলেন ভিডিওকনের প্রাক্তন কর্ণধার বেণুগোপাল ধুত।মুম্বইয়ের ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইব্যুনাল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দায়ের করা আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে। ধুতের বিরুদ্ধে মোট বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২,৬৬৮.০৬ কোটি টাকা। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুদ ও জরিমানা-সহ এই বিপুল অঙ্কের হিসাব নির্ধারিত হয়েছে।ভিডিওকন ইন্ডাস্ট্রিজের পাশাপাশি ভিডিওকন টেলিকমিউনিকেশনসের ঋণের দায়ও এই হিসাবের অন্তর্ভুক্ত। সংশ্লিষ্ট ঋণগুলির ক্ষেত্রে ব্যক্তিগত গ্যারান্টার ছিলেন বেণুগোপাল ধুত। ফলে সংস্থার ঋণখেলাপির দায় এবার সরাসরি এসে পড়েছে তাঁর ব্যক্তিগত আর্থিক অবস্থানের উপর।ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী, দেউলিয়া প্রক্রিয়া পরিচালনার জন্য একজন ব্যাঙ্করাপ্সি ট্রাস্টি নিয়োগ করা হবে। প্রক্রিয়া শুরুর ৯০ দিনের মধ্যে ট্রাইব্যুনাল এবং ঋণদাতাদের কমিটির কাছে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। এরপর প্রতি তিন মাস অন্তর অগ্রগতির রিপোর্ট পেশ করতে হবে। পাশাপাশি, প্রক্রিয়া শুরুর সাত দিনের মধ্যে নিজের সম্পত্তি ও আর্থিক অবস্থার বিস্তারিত বিবরণ ট্রাস্টির কাছে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ধুতকে।একসময় ভারতীয় বাজারে ইলেকট্রনিক্স শিল্পের পরিচিত মুখ ছিল ভিডিওকন। সেই সংস্থার প্রতিষ্ঠাতা-প্রোমোটারের এমন পরিণতি দেশের কর্পোরেট দুনিয়ায় ঋণ, ব্যক্তিগত গ্যারান্টি এবং আর্থিক দায়বদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলা যতটা কঠিন, বিপুল ঋণের দায়ে সেই সাম্রাজ্যের পতন যে কতটা ভয়াবহ হতে পারে, বেণুগোপাল ধুতের ঘটনা তারই বড় উদাহরণ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper